সংসদে দুই বিল পাস, বিরোধী দলের আপত্তি

প্রথম পাতা » ছবি গ্যালারী » সংসদে দুই বিল পাস, বিরোধী দলের আপত্তি
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬



সংসদে দুই বিল পাস, বিরোধী দলের আপত্তি

বিরোধী দলের তীব্র আপত্তির মুখেই জাতীয় সংসদে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) বিল ২০২৬’ এবং ‘বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (সংশোধন) বিল ২০২৬’ পাস করা হয়েছে। এ সংশোধনীগুলোর মাধ্যমে সংস্থা দুটির শীর্ষ পদে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান বয়সসীমা তুলে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদ অধিবেশনে বিল দুটি উত্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বিরোধী দলের সদস্যরা বিল দুটির ওপর আপত্তি ও জনমত যাচাইয়ের প্রস্তাব দিলেও তা কণ্ঠভোটে নাকচ হয়ে যায় এবং বিল দুটি পাস হয়।

পাস হওয়া ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) বিল ২০২৬’-এর উল্লেখযোগ্য পরিবর্তন হলো বয়সসীমা বিলোপ। বিদ্যমান আইনে কোনো ব্যক্তির বয়স ৬৫ বছর পূর্ণ হলে তিনি বিএসইসির চেয়ারম্যান বা কমিশনার হিসেবে নিয়োগের অযোগ্য হতেন অথবা পদে বহাল থাকতে পারতেন না। নতুন সংশোধনীতে এ বিধানটি বাতিল করা হয়েছে।

অন্যদিকে ‘বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (সংশোধন) বিল ২০২৬’-এর মাধ্যমে আইডিআরএর চেয়ারম্যান বা সদস্য পদের বয়সসীমাও তুলে দেওয়া হয়েছে।
আগের আইনে ৬৭ বছর বয়স পূর্ণ হলে কেউ এ পদে থাকতে পারতেন না।

বিল দুটির উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে অর্থমন্ত্রী জানান, দেশের আর্থিক ও পুঁজিবাজারের মতো গুরুত্বপূর্ণ খাতে সিদ্ধান্ত নিতে অভিজ্ঞ, দক্ষ ও জ্ঞানসম্পন্ন ব্যক্তিদের প্রয়োজন। অভিজ্ঞ ব্যক্তিদের মেধা ও দক্ষতাকে কাজে লাগানোর উদ্দেশ্যেই আইনগুলো সময়োপযোগী করে এ পরিবর্তন আনা হয়েছে।

এর আগে বিলটি নিয়ে আলোচনাকালে বিরোধী দলের সদস্যরা বয়সসীমা তুলে দেওয়ার বিরোধিতা করেন।
তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়, গড় আয়ু বৃদ্ধি এবং অভিজ্ঞদের কাজে লাগানোর স্বার্থেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

দু’টি বিলের উদ্দেশ্য ও কারণসংবলিত পৃথক বিবৃতিতে বলা আছে, অভিজ্ঞ, দক্ষ ও জ্ঞানসম্পন্ন ব্যক্তিদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে নিয়োগ দেওয়ার লক্ষ্যে আইনগুলো সময়োপযোগী করা প্রয়োজন।

বাংলাদেশ সময়: ১৬:২৫:০৯   ১১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডেঙ্গু আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
তুরস্ককে হারিয়ে প্রথম জয় ইতালির
ফ্যাসিস্ট হাসিনাকে ফেরাতে গুপ্ত-নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে : মীর শাহে আলম
৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতল ব্রাজিল
অনিয়মের জন্য ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরল বাংলাদেশ
সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আইনি সহায়তা জোরদারে আইনমন্ত্রীর গুরুত্বারোপ
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ সম্প্রসারণ ও আধুনিক শিক্ষার সুযোগ নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর - পার্বত্য মন্ত্রী ও প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ