শুক্রবার, ১ মে ২০২৬

ফরিদপুরে দুই ভাগে বিভক্ত হয়ে জেলা শ্রমিকদলের মে দিবস পালিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে দুই ভাগে বিভক্ত হয়ে জেলা শ্রমিকদলের মে দিবস পালিত
শুক্রবার, ১ মে ২০২৬



ফরিদপুরে দুই ভাগে বিভক্ত হয়ে জেলা শ্রমিকদলের মে দিবস পালিত

ফরিদপুর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ফরিদপুর জেলা শাখা দুই ভাগে বিভক্ত হয়ে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করেছে। এজন্য সকাল থেকেই ফরিদপুর প্রেসক্লাব এলাকায় পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়।তবে উভয় পক্ষই শান্তিপুর্ণ মিছিল ও সমাবেশ করেছে।
শুক্রবার (১ মে) সকাল ১১ টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে মহান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ফরিদপুর জেলা শাখার একাংশের সভাপতি শামসুল হক সর্দারের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।পরে শহরের জনতা ব্যাংকের মোড়ে সমাবেশ অনুষ্টিত হয়।
শামসুল হক সর্দারের সভাপতিত্বে ঐ শ্রমিক সমাবেশে শ্রমিকদল ফরিদপুর জেলা শাখা সাধারণ সম্পাদক আব্দুল মান্নান শেখ মানা, সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ, সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার জোয়ারদার, মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান বাবলু, সহ-সভাপতি এম এম জাহাঙ্গীর, জেলা যুবদলের শ্রমবিষয় সম্পাদক ইব্রারাহিম মাহমুদ ছিটু সহ জাতীয়তাবাদী শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
একই সময় সকাল ১১টার দিকে ঐতিহ্যবাহী অম্বিকা হলে জাতীয়তাবাদী শ্রমিক দল ফরিদপুর জেলা শাখার অপর অংশের সভাপতি শেখ মুজাফফার আলী মুসার সভাপতিত্বে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। শ্রমিক সমাবেশে ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন, মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ রাজিব হোসেন রাজিব,শ্রমিক নেতা খায়রুল বাসার সবুজ সহ জেলা মহানগর বিএনপি ও শ্রমিকদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শ্রমিক সমাবেশ শেষে অম্বিকা মেমোরিয়াল হলের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।

র‌্যালীটি শহরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিন করে শহরের জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৭:৫৮:৩০   ১৯ বার পঠিত