আইন-শৃঙ্খলা উন্নয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত চরভদ্রাসনে

প্রথম পাতা » ছবি গ্যালারী » আইন-শৃঙ্খলা উন্নয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত চরভদ্রাসনে
শুক্রবার, ১ মে ২০২৬



আইন-শৃঙ্খলা উন্নয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত চরভদ্রাসনে

চরভদ্রাসন ফরিদপুর প্রতিনিধি, উপজেলার ম্যাজিস্ট্রেট বাড়ি বাজারে চরভদ্রাসন থানা পুলিশের উদ্যোগে আইন-শৃঙ্খলা উন্নয়নে এক গুরুত্বপূর্ণ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেল ৫টায় আয়োজিত এ বৈঠকে মাদক নির্মূল, ইভটিজিং প্রতিরোধ, বাল্যবিবাহ রোধ এবং ডিজিটাল অপরাধ প্রতিরোধ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন। উপস্থাপনায় ছিলেন এসআই কাজী রিপন হোসেন। অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন অহিদুজ্জামান মোল্লা আহবায়ক উপজেলা বিএনপি প্রস্তুত কমিটি, আব্দুল কুদ্দুস বাদশা সদস্য সচিব উপজেলা বিএনপি প্রস্তুত কমিটি, গোলাম মোস্তফা সদস্য প্রস্তুত কমিটি, মোজাফফর হোসেন জাফর সভাপতি যুবদল এছাড়াও উপস্থিত ছিলেন।এলাকাবাসীসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন চরভদ্রাসন থানার সেকেন্ড অফিসার মোঃ রফিকুজ্জামান, কনস্টেবল সবুজ লস্কর, স্থানীয় রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভাপতির বক্তব্যে ওসি মোঃ আনোয়ার হোসেন বলেন, সমাজ থেকে অপরাধ নির্মূলে সবচেয়ে বেশি প্রয়োজন ইতিবাচক মনোভাব ও সচেতনতা। তিনি মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ এবং ডিজিটাল অপরাধের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

তিনি আরও বলেন, “আইন-শৃঙ্খলা বাহিনী একা কখনোই সব সমস্যার সমাধান করতে পারে না। জনগণের সহযোগিতা ও সচেতন অংশগ্রহণই পারে একটি নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে।”

বৈঠক শেষে উপস্থিত সবার মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়। পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের উঠান বৈঠক অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

বাংলাদেশ সময়: ২৩:১৩:০৬   ১০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
পরিবেশ সুরক্ষায় নতুন অঙ্গীকার: পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হলো বৃক্ষমেলা
বাংলাদেশ-কোরিয়ার অর্থনৈতিক সম্পর্ক নতুন দিগন্ত উন্মোচন করবে : বাণিজ্যমন্ত্রী
জুলাই এ দেশের সকল মানুষের অর্জন - সমাজকল্যাণমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব, কাস্টম ও বহুসংস্কৃতি বিষয়ক সহকারী মন্ত্রীর সাক্ষাৎ
মন্ত্রিসভায় ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন
সদরপুরে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে জনসচেতনতামূলক প্রচারণার উদ্বোধন
গণধর্ষণের তথ্য মেলেনি! আলফাডাঙ্গায় প্রেমের সম্পর্কের জেরে বাড়ি ছাড়ল মাদ্রাসাছাত্রী
টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবি’র সহযোগিতা প্রত্যাশা পানিসম্পদ মন্ত্রীর
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ