সরিষাবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত, ৭ পরিবারকে সহায়তা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত, ৭ পরিবারকে সহায়তা
শুক্রবার, ১ মে ২০২৬



সরিষাবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত, ৭ পরিবারকে সহায়তা

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপিত হয়েছে। শুক্রবার (১ মে) সকালে সরিষাবাড়ী উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-ঢাকা ৫২৬১)-এর উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালন করা হয়।

সকালে উপজেলা প্রশাসন আয়োজিত বর্ণাঢ্য র‍্যালীতে সরিষাবাড়ী উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এরপর বিকেলবেলা সংগঠনের প্রধান কার্যালয় (২১ এর মোড়) এলাকায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সরিষাবাড়ী উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ-এর সভাপতিত্বে এবং সংগঠনের সদস্য সচিব রাশেদুল ইসলাম রাজু-এর সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও ইমারত সংগঠনের উপদেষ্টা মোরশেদ আলম তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোগলদিঘা ইউনিয়ন বিএনপি সভাপতি ও সংগঠনের উপদেষ্টা
মামুন-অর রশিদ ফকির, উপজেলা বিএনপি সহ-সভাপতি চাঁন মিয়া চানু, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুল মজিদ, পোগলদিঘা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রঞ্জু,
পোগলদিঘা ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক, আহমদ আলী সরকার সহ উপজেলা শ্রমিক দলের
ভারপ্রাপ্ত সভাপতি বাবর আলী প্রমুখ।

আলোচনা সভার অন্যতম আকর্ষণ ছিল সংগঠনের মানবিক উদ্যোগ। সভা শেষে সরিষাবাড়ী ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের প্রয়াত ৭ জন শ্রমিকের পরিবারের হাতে সংগঠনের পক্ষ থেকে ১০ হাজার টাকা করে চেক তুলে দেওয়া হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৮৮৬ সালের শিকাগো শহরের শ্রমিকদের আত্মত্যাগের বিনিময়েই আজকের ৮ ঘণ্টা কর্মদিবস অর্জিত হয়েছে। ইমারত নির্মাণ শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা, কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং শ্রমিকদের আপদকালীন সময়ে সহায়তার জন্য ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। একইসাথে মৃত শ্রমিকদের পরিবারের পাশে দাঁড়ানোর এই ধারা অব্যাহত রাখারও প্রত্যয় ব্যক্ত করা হয়।

বাংলাদেশ সময়: ২৩:১৫:২০   ৯৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
পরিবেশ সুরক্ষায় নতুন অঙ্গীকার: পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হলো বৃক্ষমেলা
বাংলাদেশ-কোরিয়ার অর্থনৈতিক সম্পর্ক নতুন দিগন্ত উন্মোচন করবে : বাণিজ্যমন্ত্রী
জুলাই এ দেশের সকল মানুষের অর্জন - সমাজকল্যাণমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব, কাস্টম ও বহুসংস্কৃতি বিষয়ক সহকারী মন্ত্রীর সাক্ষাৎ
মন্ত্রিসভায় ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন
সদরপুরে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে জনসচেতনতামূলক প্রচারণার উদ্বোধন
গণধর্ষণের তথ্য মেলেনি! আলফাডাঙ্গায় প্রেমের সম্পর্কের জেরে বাড়ি ছাড়ল মাদ্রাসাছাত্রী
টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবি’র সহযোগিতা প্রত্যাশা পানিসম্পদ মন্ত্রীর
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ