শুক্রবার, ১ মে ২০২৬

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো মিত্রদের রক্ষা করতে পারে না : মোজতবা খামেনি

প্রথম পাতা » আন্তর্জাতিক » মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো মিত্রদের রক্ষা করতে পারে না : মোজতবা খামেনি
শুক্রবার, ১ মে ২০২৬



মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো মিত্রদের রক্ষা করতে পারে না : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, মধ্যপ্রাচ্যজুড়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে কিংবা এই অঞ্চলে ওয়াশিংটনের মিত্রদের রক্ষা করতে অক্ষম।

শুক্রবার (১ মে) এক প্রতিবেদনে রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, এক্স-এ দেওয়া এক পোস্টে মোজতবা লিখেছেন, ‘আমেরিকার ভুয়া সামরিক ঘাঁটিগুলোর নিজেদের নিরাপত্তা দেওয়ারই সক্ষমতা নেই, এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের অনুচরদের নিরাপত্তা দেওয়া তো দূরের কথা।’

এর আগে ইরানের সর্বোচ্চ নেতা বলেছিলেন, পারস্য উপসাগরের ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের কোনো স্থান নেই।

এদিকে, ইরানের শীর্ষ কূটনীতিক আব্বাস আরাঘচির টেলিগ্রাম চ্যানেলের একটি পোস্ট অনুসারে, মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের শীর্ষ কূটনীতিকদের সঙ্গে তিনি ফোনে কথা বলেছেন।

পোস্টটিতে বলা হয়েছে, মিশর, ইরাক, কাতার ও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর পাশাপাশি তুরস্ক ও আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন আরাঘচি। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘যুদ্ধ ও আগ্রাসনের অবসান ঘটানোর’ বিষয়ে ইরানের অবস্থান ও সবশেষ উদ্যোগগুলো সম্পর্কে তাদের অবহিত করেছেন।

বাংলাদেশ সময়: ২৩:৪৫:১৮   ১৩ বার পঠিত