রূপগঞ্জে ১১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » রূপগঞ্জে ১১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
শুক্রবার, ১ মে ২০২৬



রূপগঞ্জে ১১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে ১১০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

পুলিশ জানায়, এসআই রৌশন আলী ও তার সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৭টা ১০ মিনিটে রূপগঞ্জ থানাধীন দাউদপুর ইউনিয়নের গোবিন্দপুর এলাকার ২০ নম্বর সেক্টরে অভিযান চালায়।

এ সময় মৃত শহিদুল্লাহ কবিরাজের ছেলে মো. শাহিন আলম ওরফে সোনাই (৪২) কে তার বসতঘরের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।

পরে তার দেহ তল্লাশি করে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক ব্যবসায় ব্যবহৃত দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত জব্দতালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বাংলাদেশ সময়: ২৩:৫১:৪১   ১৯১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সদরপুরে মাদ্রাসায় ১৩ বছরের শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে হারিয়ে পর্তুগালের দারুণ জয়
জামালপুরের অজানা গল্প নিয়ে আবারও পর্দায় ‘ইত্যাদি’
একই দিনে সিনেপ্লেক্সে টম ক্রুজের দুই সিনেমা
সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম বাংলাদেশ
টাঙ্গাইলে উৎপাদনশীলতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা
জাতীয় উৎপাদনশীলতা দিবস আজ
মানুষের সঙ্গে কাজের সম্পৃক্ততাই আমাকে ক্লান্ত হতে দেয় না: ত্রাণমন্ত্রী
জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
উদ্ভাবন ও দক্ষতার সমন্বয়ে উৎপাদনশীলতা বাড়াতে হবে: শিল্প সচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ