ফরিদপুরে সিপিবির উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে সিপিবির উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভা
শনিবার, ২ মে ২০২৬



ফরিদপুরে সিপিবির উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভা

ফরিদপুর জেলা প্রতিনিধি: মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ফরিদপুর জেলা কমিটির উদ্যোগে গতকাল শুক্রবার বিকাল ৫টায় শহরের পৌর মার্কেট চত্বরে, সিপিবি জেলা কার্যালয়ের সামনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সিপিবি ফরিদপুর জেলা কমিটির সভাপতি কমরেড আযাদ আবুল কালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য কমরেড রফিকুজ্জামান লায়েক।
এছাড়াও বক্তব্য দেন সিপিবি ফরিদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড অরুণ কুমার শীল, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের ফরিদপুর জেলা সাধারণ সম্পাদক কমরেড আব্দুল কাদের আজাদ, রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন ফরিদপুর জেলা কমিটির সভাপতি কমরেড দেলোয়ার হোসেন, কৃষক সমিতি ফরিদপুর জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক কমরেড অজিত কুমার বিশ্বাস, পাটকল শ্রমিক নেতা কমরেড লিটন সেক, কমরেড এস এম আবুল হাসেম ও কমরেড শফিকুল ইসলাম স্বপন।
সভা পরিচালনা করেন সিপিবি ফরিদপুর জেলা কমিটির সদস্য কমরেড বেলায়েত হোসেন।
আলোচনা সভা শেষে উদীচী শিল্পীগোষ্ঠী ফরিদপুর জেলা সংসদের পরিবেশনায় গণসঙ্গীত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি ও কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বাংলাদেশ সময়: ১৪:০৪:৫৫   ১২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজ বিশ্ব প্রাণী দিবস: প্রাণীদের অধিকার ও কল্যাণ রক্ষায় এক বৈশ্বিক জাগরণ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্দরে চুরি মামলার আসামিসহ গ্রেপ্তার ৪
ডেঙ্গু আক্রান্ত বিএনপি নেতা টিপুকে দেখতে গেলেন মনির সরদার
শীতলক্ষ্যায় ১৫ বছর পর নৌকা বাইচ, দেখতে মানুষের ঢল
ডেঙ্গু প্রতিরোধে জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন: ডিসি রায়হান কবির
মহল্লায় মহল্লায় বই পড়ার উদ্যোগ চান মোহাম্মদ হাতেম
বাংলাদেশ শ্রমনির্ভর অর্থনীতি থেকে জ্ঞানভিত্তিক অর্থনীতিতে রূপান্তর হচ্ছে : বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী
কালীগঙ্গা নদীর নৌকা বাইচ মানিকগঞ্জের ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ : খাদ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ