শনিবার, ২ মে ২০২৬

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে ফরিদপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল

প্রথম পাতা » ছবি গ্যালারী » গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে ফরিদপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল
শনিবার, ২ মে ২০২৬



গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে ফরিদপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল

ফরিদপুর জেলা প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে ফরিদপুরে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে একটি বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি একটি সংক্ষিপ্ত সমাবেশে গিয়ে শেষ হয়।
সমাবেশে ১১ দলীয় ঐক্যে ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক ও বাংলাদেশ জামাতে ইসলামী ফরিদপুর জেলা শাখার আমীর মাওলানা বদরুদ্দীনের সভাপতিত্বে ‌ অনুষ্ঠানে ‌ যৌথভাবে সঞ্চালনা করেন জেলা জামাতের সেক্রেটারি আব্দুল ওহাব এবং বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সেক্রেটারি মুফতি আবু নাসির আইয়ুবী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য প্রফেসর আবদুত তাওয়াব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ১১ দলীয় ঐক্যের সদস্য সচিব ও বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হোসাইন এবং যুগ্ম আহ্বায়ক ও এনসিপি ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক ডা. শাহেদ। এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত আন্দোলন ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা মিজানুর রহমানসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, অবিলম্বে গণভোটের গণরায় মেনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করতে হবে। তারা দাবি করেন, দেশের প্রায় ৭০ শতাংশ জনগণের রায়কে সম্মান জানিয়ে দ্রুত তা কার্যকর করা জরুরি। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও প্রদান করে নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ২২:৫৯:২৭   ৩৯ বার পঠিত