স্বনির্ভর বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর

প্রথম পাতা » চট্টগ্রাম » স্বনির্ভর বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর
শনিবার, ২ মে ২০২৬



স্বনির্ভর বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনীতির লক্ষ্য ও গন্তব্য হচ্ছে একটি দারিদ্র্যহীন, স্বনির্ভর এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা। আমরা দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত করে একটি সুখী রাষ্ট্র বিনির্মাণ করতে চাই।

আজ চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব হলে আয়োজিত ‘শিক্ষক সমাবেশ’-এ প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

এর আগে চট্টগ্রাম বাসুদেব স্কুল এন্ড কলেজের নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী পদক্ষেপের কথা উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রান্তিক জনগোষ্ঠীর কথা চিন্তা করে কৃষকদের ১২ হাজার কোটি টাকারও বেশি ঋণ সুদসহ মওকুফ করে দিয়েছেন। কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ এবং নারীদের অধিকার ও অগ্রযাত্রার জন্য ‘ফ্যামিলি কার্ড’ ইস্যু করেছেন। এছাড়া দেশের ক্রীড়াবিদ এবং ধর্মীয় কাজে নিয়োজিত গুরুদের জন্য সম্মানী প্রদানের ব্যবস্থা নিশ্চিত করেছেন।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের বৈচিত্র্যময় সংস্কৃতি ও ধর্মকে মিলিয়ে আমরা রংধনুর মতো সুন্দর ও দৃষ্টিনন্দন বাংলাদেশ দেখতে চাই। স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সমুন্নত রেখে সকল ক্ষুদ্র স্বার্থ বিসর্জন দিয়ে দেশের উন্নয়নে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।

পরে মীর মোহাম্মদ হেলাল উদ্দীন হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের সাথে সাক্ষাৎ করেন এবং তাদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদান করেন।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৫৫:৪৬   ৯৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


লক্ষ্মীপুরে পুলিশের মাদকবিরোধী অভিযান; গ্রেপ্তার ১
আমরা মালিক নই, ১৮ কোটি জনগণের সেবক : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল
৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম
রাঙামাটিতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড
ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া ট্রেন চালু হবে চলতি মাসে : রেলপথ প্রতিমন্ত্রী
বিজয়নগরে লুডু খেলা নিয়ে সংঘর্ষে নিহত ১
আগামী বছর নির্ধারিত সময়ের মধ্যেই খাল খনন কর্মসূচি শেষ হবে: কৃষিমন্ত্রী
কবি নজরুলের আগমনের শতবর্ষ পূর্তিতে ফেনীতে দিনব্যাপী নজরুল মেলা
চাঁদার লাখ লাখ টাকা যেভাবে সংগ্রহ করতেন সন্ত্রাসী ডেভিড ইমন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ