![]()
ফরিদপুর প্রতিনিধি :বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) ফরিদপুর সদর উপজেলার কানাইপুর শাখার সদস্য কমরেড আমেনা বেগম আর নেই। গতকাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস সহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর স্বামী কমরেড আঃ মান্নান ফকির সিপিবি ফরিদপুর সদর উপজেলার সভাপতি এবং ছেলে সাইফুল ফকির একই শাখার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
কমরেড আমেনা বেগমের মৃত্যুতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ফরিদপুর জেলা কমিটির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। এক শোকবার্তায় নেতৃবৃন্দ তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বাংলাদেশ সময়: ১২:০০:২৮ ৪৩ বার পঠিত