ফরিদপুরে সিপিবি নেত্রীর মৃত্যু

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে সিপিবি নেত্রীর মৃত্যু
রবিবার, ৩ মে ২০২৬



ফরিদপুরে সিপিবি নেত্রীর মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি :বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) ফরিদপুর সদর উপজেলার কানাইপুর শাখার সদস্য কমরেড আমেনা বেগম আর নেই। গতকাল ‌ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস সহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর স্বামী কমরেড আঃ মান্নান ফকির সিপিবি ফরিদপুর সদর উপজেলার সভাপতি এবং ছেলে সাইফুল ফকির একই শাখার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
কমরেড আমেনা বেগমের মৃত্যুতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ফরিদপুর জেলা কমিটির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। এক শোকবার্তায় নেতৃবৃন্দ তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বাংলাদেশ সময়: ১২:০০:২৮   ১৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সদরপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ঠেকাতে প্রশাসন ও বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্তৃপক্ষের জরুরি সভা অনুষ্ঠিত
সদরপুরে অবৈধভাবে মাছ ধরার দায়ে দুই জেলের জেল ও জাল জব্দ
ইরানের সামরিক শক্তি ধ্বংসের দাবি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর
শাকিরার লাইভ কনসার্ট দেখুন ঘরে বসে
পাকিস্তানের কাছে হেরে সোনা জয়ের স্বপ্ন শেষ বাংলাদেশের
ইথিওপিয়ায় তীব্র সংঘর্ষে নিহত ৫২, আহত ৭০০
ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের
ফেনীর উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী
আজ আন্তর্জাতিক প্রবীণ দিবস
৪ গোলের জয় পেল মেসিবিহীন নতুন যুগের আর্জেন্টিনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ