মঙ্গলবার, ৫ মে ২০২৬

ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি প্রশিক্ষণ সম্পন্ন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি প্রশিক্ষণ সম্পন্ন
মঙ্গলবার, ৫ মে ২০২৬



ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি প্রশিক্ষণ সম্পন্ন

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুর জোন ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি প্রশিক্ষণ মঙ্গলবার সকাল ৯ টা ফরিদপুরের বদরপুরে ব্রাক লাইনিং সেন্টারে……..

আধুনিক পদ্ধতিতে পেঁপে চাষ ও টেকসই কৃষি ব্যবস্থাপনা বিষয়ে কৃষকদের নিয়ে দিনব্যাপী ব্র্যাক নার্সারির উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় ফরিদপুর বদরপুরের ব্রাক লার্নিং সেন্টারে।

প্রশিক্ষণে ফরিদপুরের বিভিন্ন এলাকা থেকে প্রায় ৫০ পঞ্চাশ জনের বেশি কৃষক/কৃষানী স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।

৫ই মে সকাল ৯ টা থেকে দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণ কর্মশালায় হাইব্রিড ও দেশি পেঁপের বৈশিষ্ট্য, উন্নত জাত নির্বাচন, মাটি ও সার ব্যবস্থাপনা, জমি প্রস্তুতি, আগাছা দমন, সেচ ও পানি নিষ্কাশন পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়া চারা রোপণের উপযুক্ত সময়, পরিচর্যা, সুষম সার প্রয়োগ এবং ফুল ও ফল ঝরা রোধে করণীয় বিষয়গুলো হাতে-কলমে শেখানো হয়। এসময় পেঁপের রোগবালাই প্রতিরোধ, আধুনিক প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ কৌশল নিয়েও প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ দিকনির্দেশনা দেওয়া হয়।

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মোঃ আনোয়ার হোসেন, ফরিদপুর সদর।

এছাড়া brac এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন মোঃ আসাদুল্লাহ, ব্র্যাক ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর, ফরিদপুর। অনিমেষ বিশ্বাস, সহযোগী হিসাব রক্ষক ব্রাক নার্সারি ফরিদপুর।

ছাদ বাগান ও সমতল ভূমিতে স্বল্প জায়গায় বিভিন্ন প্রজাতির ফলজ বাগান তৈরি, সঠিক পরিচর্যা, ফলন বর্ধন ও সময় উপযোগী কীটনাশক প্রয়োগের উপর গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও কৃষকদের প্রশ্ন উত্তরের জবাব দেন কৃষি কর্মকর্তা।

চরভদ্রাসন উপজেলার কৃষক লিয়াকত আলী বলেন, ব্র্যাক নার্সারি উদ্যোগে আজকের এই প্রশিক্ষণে আমরা পোকামাকড় দমনসহ নানা বিষয়ে নতুন নতুন অনেক তথ্য জানতে পেরেছেন। যা আমাদের কৃষি কাজে ভালো ফলনে ব্যাপক ভূমিকা রাখবে।

রাজবাড়ী এলাকার কৃষক খন্দকার সাইফুল ইসলাম বলেন, আমরা সবসময় না জেনে গাদার মতো খেটে কৃষি কাজ করে থাকি, কিন্তু ফলনের সময় দেখা যায় কাঙ্ক্ষিত ফলন আসে না। তখন আমরা হতাশ হয়ে কৃষিকাজ থেকে মুখ ফিরিয়ে নিই। ব্র্যাক নার্সারি উদ্যোগে এই প্রশিক্ষণ কর্মশালায় এসে গাছের বিষয়ে নতুন কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনেছি, যা আমাদের ভবিষ্যতে কৃষিকাজে উপকারে আসবে।

ফরিদপুর সদর এলাকার কৃষানী উপমা রায় বলেন, শুধু পেঁপে চাষ নয় সকল ফল ও ফলজসহ কৃষি কাজে বিষয়ে প্রশিক্ষণে ব্র্যাক নার্সারির এই উদ্যোগ কৃষকদের জন্য একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে। এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা কৃষকরা সঠিক প্রদ্ধতিতে আরো অধিক চাষাবাদে আগ্রহী হবো। ছাদ বাগান ও সমতল ভূমিতে স্বল্প জায়গায় বিভিন্ন প্রজাতির ফলজ বাগান তৈরি সঠিক পরিচর্যা ও ফসল ফলানোর উপর গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ প্রদান করেন।

আয়োজকেরা জানান, চাষাবাদে রোগবালাই নিয়ন্ত্রণে সঠিক রাসায়নিক প্রয়োগ আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলাই ব্র্যাক নার্সারির মূল উদ্দেশ্য।

প্রশিক্ষণ কর্মশালা শেষে অংশগ্রহণকারী কৃষক/কৃষানীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫:৪৯:১৬   ৩২ বার পঠিত