![]()
আজ ১৪ অক্টোবর ২০২৬,বুধবার। ২৯ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়
ঘটনাবলি
১০৬৬ – নরম্যানদের ইংল্যান্ড বিজয় হেস্টিংসের যুদ্ধ-এর মাধ্যমে শুরু হয়।
১৩২২ – স্কটল্যান্ডের রবার্ট দ্য ব্রুস ওল্ড বাইল্যান্ডের যুদ্ধে ইংল্যান্ডের দ্বিতীয় এডওয়ার্ডকে পরাজিত করেন, ফলে ইংল্যান্ড স্কটল্যান্ডের স্বাধীনতা মেনে নিতে বাধ্য হয়।
১৫৮৬ – স্কটল্যান্ডের রানি মেরি ইংল্যান্ডের রানি প্রথম এলিজাবেথের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে বিচারের মুখোমুখি হন।
১৬৫৬ – ম্যাসাচুসেটস বে কলোনির জেনারেল কোর্ট রিলিজিয়াস সোসাইটি অব ফ্রেন্ডসের বিরুদ্ধে প্রথম শাস্তিমূলক আইন প্রণয়ন করে।
১৭৫৮ – সপ্তবর্ষের যুদ্ধ: ফ্রেডরিক দ্য গ্রেট হোখকির্খের যুদ্ধে বিরল পরাজয়ের সম্মুখীন হন।
১৭৭৩ – পোলিশ-লিথুয়ানিয়ান কমনওয়েলথে প্রথম শিক্ষা মন্ত্রণালয় হিসেবে জাতীয় শিক্ষা কমিশন গঠিত হয়।
১৭৭৪ – মার্কিন বিপ্লব: প্রথম মহাদেশীয় কংগ্রেস ব্রিটিশ পার্লামেন্টের অসহনীয় আইন-এর নিন্দা জানায় এবং ব্রিটিশদের কাছে ছাড় দাবি করে।
১৭৯১ – আয়ারল্যান্ডের বেলফাস্টে বিপ্লবী সংগঠন ইউনাইটেড আইরিশমেন গঠিত হয়, যা ১৭৯৮-এর আইরিশ বিদ্রোহের সূচনা করে।
১৮০৫ – তৃতীয় জোটের যুদ্ধ: এলচিঙ্গেনের যুদ্ধে একটি ফরাসি বাহিনী উলমে অবরোধ থেকে পালানোর অস্ট্রীয় প্রচেষ্টা ব্যর্থ করে দেয়।
১৮০৬ – ফ্রান্স ও রাশিয়ার মধ্যে ইয়েনার যুদ্ধ সংঘটিত হয়।
১৮০৮ – রাগুসা প্রজাতন্ত্র ফ্রান্স কর্তৃক অধিকৃত হয়।
১৮০৯ – পঞ্চম জোটের যুদ্ধের অবসান ঘটিয়ে শোনব্রুনের চুক্তি স্বাক্ষরিত হয়, যা নেপোলিয়ন বোনাপার্টের সামরিক জীবনের শেষ সফল যুদ্ধ ছিল।
১৮৪৩ – আইরিশ জাতীয়তাবাদী ড্যানিয়েল ও’কনেল অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে ব্রিটিশদের হাতে গ্রেপ্তার হন।
১৮৬৩ – মার্কিন গৃহযুদ্ধ: এ. পি. হিলের নেতৃত্বে কনফেডারেট বাহিনী ব্রিস্টো স্টেশনের যুদ্ধে ভার্জিনিয়া থেকে ইউনিয়ন আর্মিকে সম্পূর্ণভাবে বিতাড়িত করতে ব্যর্থ হয়।
১৮৮২ – পাকিস্তানের লাহোরে ভারতীয় উপমহাদেশের চতুর্থ পুরাতন সর্ব্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান (পাকিস্তানে প্রথম) পাঞ্জাব বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
১৮৮৪ – জর্জ ইস্টম্যান তার নতুন কাগজের স্ট্রিপ ফটোগ্রাফিক ফিল্মের জন্য মার্কিন সরকারের পেটেন্ট লাভ করেন।
১৮৮৮ – লুই ল্য প্রিন্স প্রথম চলচ্চিত্র, রাউন্ডহে গার্ডেন সিন ধারণ করেন।
১৮৯৮ – কর্নওয়ালের লিজার্ড উপদ্বীপের কাছে এসএস মোহেগান স্টিমশিপ ডুবে ১০৬ জনের মৃত্যু হয়।
১৯০৮ – শিকাগো কাবস ডেট্রয়েট টাইগার্সকে ২-০ ব্যবধানে পরাজিত করে ১৯০৮ বিশ্ব সিরিজ জয় করে; এটি ছিল ২০১৬ বিশ্ব সিরিজ জয়ের আগে তাদের শেষ শিরোপা।
১৯১০ – ইংরেজ বিমানচালক ক্লদ গ্রাহাম-হোয়াইট ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের কাছে এক্সিকিউটিভ অ্যাভিনিউতে তার বিমান অবতরণ করেন।
১৯১২ – প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট মিলওয়াকি, উইসকনসিনে জন ফ্ল্যাম্যাং শ্র্যাংক কর্তৃক গুলিবিদ্ধ হয়ে সামান্য আহত হন। বুকে তাজা ক্ষত এবং ভেতরে গুলি নিয়েই তিনি নির্ধারিত ভাষণ দেন।
১৯১৩ – যুক্তরাজ্যের সবচেয়ে ভয়াবহ কয়লা খনি দুর্ঘটনা সেংহেনিদ কোলিয়ারি বিপর্যয়ে ৪৩৯ জন খনি শ্রমিকের মৃত্যু হয়।
১৯১৫ – প্রথম বিশ্বযুদ্ধ: বুলগেরিয়া কেন্দ্রীয় শক্তিতে যোগ দেয়।
১৯২০ – ফিনল্যান্ড ও সোভিয়েত রাশিয়া কিছু অঞ্চল বিনিময় করে তারতু চুক্তি (ফিনল্যান্ড–রাশিয়া) স্বাক্ষর করে।
১৯২৩ – আইরিশ গৃহযুদ্ধের পর হাজার হাজার আইরিশ প্রজাতন্ত্রী বন্দি বিচার ছাড়া অন্তরীণ রাখার প্রতিবাদে ১৯২৩-এর আইরিশ অনশন ধর্মঘট শুরু করেন।
১৯২৬ – অ্যালেন আলেকজান্ডার মিলনী রচিত জনপ্রিয় শিশুতোষ বই উইননি-দি-পু প্রথম প্রকাশিত হয়।
১৯৩০ – ফিনল্যান্ডের প্রথম ও প্রাক্তন রাষ্ট্রপতি কে. জে. স্টলবার্গ এবং তার স্ত্রী এস্টার স্টলবার্গকে উগ্র ডানপন্থী লাপুয়া আন্দোলনের সদস্যরা তাদের বাড়ি থেকে অপহরণ করে।
১৯৩৩ – নাজি জার্মানি কর্তৃক লীগ অব নেশনস ত্যাগ।
১৯৩৯ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: জার্মান সাবমেরিন ইউ-৪৭ (১৯৩৮) স্কটল্যান্ডের স্কাপা ফ্লো বন্দরে ব্রিটিশ যুদ্ধজাহাজ এইচএমএস রয়্যাল ওক (০৮) ডুবিয়ে দেয়।
১৯৪০ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: লন্ডন ব্লিৎজ চলাকালে বালহাম পাতাল রেল স্টেশন বিপর্যয়ে ৬৬ জন নিহত হন।
১৯৪২ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: জার্মান সাবমেরিন ইউ-৬৯ (১৯৪০) কানাডীয় যাত্রীবাহী ফেরি এসএস ক্যারিবুকে নিউফাউন্ডল্যান্ডের চ্যানেল-পোর্ট অক্স বাস্ক থেকে প্রায় ২০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে ডুবিয়ে দেয়।
১৯৪৩ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: সোবিবর নির্মূল শিবিরের বন্দিরা গোপনে দায়িত্বরত বেশিরভাগ এসএস কর্মকর্তাকে হত্যা করে গণ-পলায়নের ঘটনা ঘটায়।
১৯৪৩ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: মার্কিন অষ্টম বিমান বাহিনী শোয়েনফুর্টে দ্বিতীয় অভিযানে ২৯১টি বোয়িং বি-১৭ ফ্লাইং ফোর্ট্রেস-এর মধ্যে ৬০টি হারায়।
১৯৪৩ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: জাপানের পুতুল রাষ্ট্র দ্বিতীয় ফিলিপাইন প্রজাতন্ত্র হোসে পি. লরেলকে রাষ্ট্রপতি করে উদ্বোধন করা হয়।
১৯৪৪ – জার্মানির নাৎসি বাহিনীর বিখ্যাত সেনাকমান্ডার এরউইন রোমেল হিটলারের আদেশে আত্মহত্যা করে। মার্শাল রোমেল দ্বিতীয় বিশ্বযুদ্ধে উত্তর আফ্রিকায় জার্মান বাহিনীর কমান্ডার ছিল এবং ব্রিটিশ সেনাদেরকে মিশরের উত্তরাঞ্চল পর্যন্ত বিতাড়িত করতে সক্ষম হয়েছিল।
১৯৪৬ – লন্ডনে বিশ্বের ২৫টি দেশের প্রতিনিধিরা বিশ্বব্যাপী পণ্যসেবার মান বজায় রাখতে মান নির্ধারক সংস্থা গঠনের বিষয়ে একমত হন। সংস্থাটি পরের বছর কার্যক্রম শুরু করে এবং সে হিসাবে ১৪ অক্টোবর বিশ্ব মান দিবস পালিত হয়।
১৯৪৭ – ক্যাপ্টেন চাক ইয়েগার ক্যালিফোর্নিয়ার মুরোক আর্মি এয়ার ফিল্ডে বেল এক্স-১ উড়িয়ে সমতল উড্ডয়নে শব্দের বাধা অতিক্রম করেন এবং মাখ ১.০৫ গতি অর্জন করেন।
১৯৪৯ – যুক্তরাষ্ট্রে স্মিথ আইনে কমিউনিস্ট পার্টি নেতাদের বিচারে ফেডারেল সরকারের সহিংস উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে এগারো জন আসামিকে দোষী সাব্যস্ত করা হয়।
১৯৫২ – কোরীয় যুদ্ধ: ১৯৫২ সালের সবচেয়ে বড় ও রক্তক্ষয়ী যুদ্ধ ট্রায়াঙ্গেল হিলের যুদ্ধ সংঘটিত হয়।
১৯৫৩ – জর্দান নদীর পশ্চিম উপকূলীয় কাবিহ গ্রামে সশস্ত্র ইহুদিবাদীরা নির্যাতনের নতুন অধ্যায়ের সূচনা করে। এই গ্রামে ইহুদিবাদীরা টানা দুই দিন আগ্রাসী হামলার মাধ্যমে নিরীহ ফিলিস্তিনীদের ওপর নির্বিচার গণহত্যা চালায় এবং তাদের ঘরবাড়ি ধ্বংস করে।
১৯৫৫ – পূর্ববাংলার নাম পরিবর্তন করে পূর্ব পাকিস্তান রাখা হয়।
১৯৫৬ – বাবাসাহেব আম্বেদকর তার ৩,৮৫,০০০ অনুসারীসহ সনাতন ধর্ম ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন।
১৯৫৭ – কানাডার ২৩তম পার্লামেন্ট একমাত্র পার্লামেন্ট হিসেবে কানাডার রানির দ্বারা ব্যক্তিগতভাবে উদ্বোধন করা হয়।
১৯৫৭ – স্পেনের ভালেনসিয়া শহরের ইতিহাসে সবচেয়ে বিধ্বংসী বন্যায় কমপক্ষে ৮১ জন নিহত হন।
১৯৬২ – একটি মার্কিন নজরদারি বিমান কিউবায় সোভিয়েত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপনের ছবি তোলার মাধ্যমে কিউবান ক্ষেপণাস্ত্র সংকট শুরু হয়।
১৯৬৪ – মার্টিন লুথার কিং জুনিয়র অহিংস আন্দোলনের মাধ্যমে জাতিগত বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের জন্য নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
১৯৬৪ – তৎকালীন সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির মহাসচিব নিকিতা ক্রুশ্চেভ বহিস্কৃত হন।
১৯৬৬ – মন্ট্রিয়ল শহরে ভূগর্ভস্থ দ্রুত পরিবহন ব্যবস্থা মন্ট্রিয়ল মেট্রো চালু হয়।
১৯৬৬ – ডাচ ক্যালস মন্ত্রিসভার পতন ঘটে, যখন সরকারি দলের নেতা নরবার্ট শ্মেলজার বাজেটের বিরুদ্ধে সফল প্রস্তাব উত্থাপন করেন, যা পরে শ্মেলজারের রাত নামে পরিচিত হয়।
১৯৬৮ – অ্যাপোলো কর্মসূচি: অ্যাপোলো ৭-এর নভোচারীরা কক্ষপথ থেকে প্রথম সরাসরি টেলিভিশন সম্প্রচার করেন।
১৯৬৮ – ৬.৫ মাত্রার ১৯৬৮-এর মেকারিং ভূমিকম্প পশ্চিম অস্ট্রেলিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আঘাত হানে, যার ফলে ২২ লক্ষ ডলারের ক্ষতি হয় এবং ২০-২৮ জন আহত হন।
১৯৬৮ – জিম হাইন্স ৯.৯৫ সেকেন্ড সময় নিয়ে ১০০ মিটার স্প্রিন্টে তথাকথিত “দশ সেকেন্ডের বাধা” অতিক্রমকারী প্রথম ব্যক্তি হন।
১৯৭১ – মার্কিন নভোযান মেরিনার-৯ প্রথম খুব কাছে থেকে নেওয়া মঙ্গলের ছবি পৃথিবীতে পাঠায়।
১৯৭৩ – থাম্মাসাট ছাত্র অভ্যুত্থানে থাইল্যান্ডে সামরিক সরকারের বিরুদ্ধে এক লক্ষাধিক মানুষ বিক্ষোভ করে। সৈন্যদের গুলিতে ৭৭ জন নিহত এবং ৮৫৭ জন আহত হন।
১৯৭৫ – একটি আরএএফ অ্যাভ্রো ভলকান বোমারু বিমান মাল্টার জাব্বারে অবতরণ বাতিলের পর বিস্ফোরিত হয়ে বিধ্বস্ত হয়, এতে পাঁচজন ক্রু এবং মাটিতে একজন নিহত হন।
১৯৭৯ – লেসবিয়ান ও গে অধিকারের জন্য প্রথম জাতীয় মার্চে প্রায় এক লক্ষ মানুষ অংশ নেয়।
১৯৮০ – কোরিয়ার ওয়ার্কার্স পার্টির ৬ষ্ঠ কংগ্রেস সমাপ্ত হয়, যেখানে উত্তর কোরিয়ার রাষ্ট্রপতি কিম ইল-সাং তার পুত্র কিম জং-ইলকে উত্তরসূরি হিসেবে মনোনীত করেন।
১৯৮১ – আনোয়ার সাদাত হত্যার এক সপ্তাহ পর ভাইস প্রেসিডেন্ট হোসনি মুবারক মিশরের রাষ্ট্রপতি নির্বাচিত হন।
১৯৮২ – মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন।
১৯৮৬ – আফগানিস্তান থেকে সোভিয়েত সৈন্য প্রত্যাহার শুরু হয়।
১৯৯১ – বার্মার বিরোধী নেত্রী অং সান সু চি নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
১৯৯৩ – হাইতির বিরুদ্ধে পুনর্বার যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে।
১৯৯৪ – ইয়াসির আরাফাত, ইৎজাক রাবিন ও শিমন পেরেজ অসলো চুক্তি এবং ভবিষ্যৎ ফিলিস্তিনি স্বায়ত্তশাসন গঠনে ভূমিকার জন্য নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
১৯৯৭ – বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও যুক্তরাষ্ট্রের মেসার্স স্মিথ কো-জেনারেল (বাংলাদেশ) লিমিটেডের মধ্যে বেসরকারি খাতে বার্জ মাউন্টেড বিদ্যুৎ প্লান্ট স্থাপনের চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত।
১৯৯৮ – এরিক রুডলফ ছয়টি বোমা হামলার অভিযোগে অভিযুক্ত হন, যার মধ্যে আটলান্টার ১৯৯৬ সেন্টেনিয়াল অলিম্পিক পার্ক বোমা হামলা অন্তর্ভুক্ত।
২০০৩ – শিকাগোর রিগলি ফিল্ডে স্টিভ বার্টম্যান ঘটনা ঘটে।
২০০৪ – হ্যালিফ্যাক্স স্ট্যানফিল্ড আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় এমকে এয়ারলাইন্স ফ্লাইট ১৬০২ বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হন।
২০০৪ – জেফারসন সিটি, মিসৌরিতে পিনাকল এয়ারলাইন্স ফ্লাইট ৩৭০১ বিধ্বস্ত হয়। বিমানে থাকা দুই পাইলট নিহত হন।
২০১২ – ফেলিক্স বাউমগার্টনার স্ট্র্যাটোস্ফিয়ারের বেলুন থেকে পৃথিবীতে সফলভাবে লাফ দেন।
২০১৪ – ঘূর্ণিঝড় হুদহুদের অবশিষ্টাংশের কারণে নেপালের হিমালয়ে তুষারঝড় ও তুষারধসে ৪৩ জনের মৃত্যু হয়।
২০১৪ – মাঠের ভেতরে ও বাইরে একাধিক ঘটনার কারণে ৪২ মিনিট পর সার্বিয়া বনাম আলবেনিয়া (উয়েফা ইউরো ২০১৬ বাছাইপর্ব) ম্যাচ বাতিল করা হয়। পরে আলবেনিয়াকে জয়ী ঘোষণা করা হয়।
২০১৫ – পাকিস্তানের টনসায় আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে সাতজন নিহত এবং ১৩ জন আহত হন।
২০১৭ – সোমালিয়ার রাজধানী মোগাদিশুর জোবে জংশনে আল-শাবাবের আত্মঘাতী ট্রাক বোমা হামলায় ৫৮৭ জন নিহত, ৩১৬ জন আহত এবং ৫০০ জনের বেশি নিখোঁজ হন।
২০২০ – পৃথিবীকে অতিক্রম করে 2020 TB-9 ও 2020 ST-1 নামের দুটি গ্রহাণু।
২০২১ – জন ডিয়ার কোম্পানির প্রায় ১০,০০০ মার্কিন কর্মী ধর্মঘটে যান।
২০২৩ – অস্ট্রেলিয়ানরা আদিবাসী ভয়েস পার্লামেন্ট প্রতিষ্ঠার জন্য সাংবিধানিক সংশোধনী প্রত্যাখ্যান করতে ভোট দেয়।
২০২৫ – একটি অভ্যুত্থানে মালাগাসি রাষ্ট্রপতি আন্দ্রি রাজোয়েলিনা ক্ষমতাচ্যুত হন।
জন্ম
১৬৪৪ - পেনসিলভানিয়ার প্রতিষ্ঠাতা উইলিয়াম পেন।
১৭৭২ - বাউল কবি লালন শাহ।
১৮৪০ - বস্তুবাদী রুশ দার্শনিক ও সাহিত্য সমালোচক দমিত্রি পিসারিয়েভ।
১৮৪১ - ইতো হিরোবুমি জাপানের প্রথম প্রধানমন্ত্রী
১৮৮২ - আয়ারল্যান্ডের স্বাধীনতা সংগ্রামী নেতা ডি ভ্যালেরা।
১৮৮৪ - লালা হর দয়াল, ভারতের স্বাধীনতা আন্দোলনের সক্রিয় বিপ্লবী। (মৃ.১৯৩৯)
১৮৮৮ - ইংরেজ লেখক ক্যাথারিন ম্যাসফিল্ড।
১৮৯০ - রিচার্ড ক্রিশ্চিয়ান ম্যাথেসন
বিংশ শতকের বিশিষ্ট বাঙালি কবি বসন্তকুমার চট্টোপাধ্যায়। (মৃ.১৯৫৯)
ডোয়াইট ডি. আইজেনহাওয়ার, মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৪তম রাষ্ট্রপতি।
১৮৯৩ - লিলিয়ান গিশ, মার্কিন অভিনেত্রী, পরিচালক ও লেখিকা। (মৃ. ১৯৯৩)
১৮৯৪ - মার্কিন কবি ই ই কামিংস।
১৯২৭ - রজার মুর, ব্রিটিশ, জেমস বন্ড (চরিত্র) খ্যাত মডেল এবং অভিনেতা।
১৯৩০ - অশোকতরু বন্দ্যোপাধ্যায় প্রখ্যাত রবীন্দ্র সংগীত শিল্পী।(মৃ.১৩/১২/১৯৯৩)
১৯৩০ - সৈয়দ মুস্তাফা সিরাজ ভারতীয় বাঙালি লেখক। (মৃ.০৪/০৯/২০১২)
১৯৩১ - পণ্ডিত নিখিল রঞ্জন বন্দ্যোপাধ্যায় মাইহার ঘরানার ভারতীয় ধ্রুপদী সেতার বাদক।(মৃ.২৭/০১/১৯৮৬)
১৯৪১ - রমা চৌধুরী, বাংলাদেশ মুক্তিযুদ্ধের একজন বীরাঙ্গনা। (মৃ. ২০১৮)
১৯৫৩ - রিচার্ড ক্রিশ্চিয়ান ম্যাথেসন ,আমেরিকার লেখক।
১৯৬২ - প্রচেত গুপ্ত, ভারতীয় বাঙালি লেখক ও সাংবাদিক।
১৯৭৭ - অনামিকা খান্না, ভারতীয় ফ্যাশন ডিজাইনার
১৯৮১ - গৌতম গম্ভীর, ভারতীয় ক্রিকেটার, আই সি সি বর্ষসেরা ক্রিকেটার শিরোপাধারী।
১৯৮৮ - গ্লেন ম্যাক্সওয়েল, অস্ট্রেলীয় অল-রাউন্ডার।
১৯৯১ - জান্নাতুল ফেরদৌস পিয়া, বাংলাদেশী মডেল এবং অভিনেত্রী, মিস বাংলাদেশ শিরোপাধারী।
মৃত্যু
১৫১৪ - পণ্ডিত কবি এবং সম্রাট আকবরের সভাশিক্ষক ফয়েজি।
১৯৪৩ - জিমি ম্যাথুজ, অস্ট্রেলীয় ক্রিকেটার।
১৯৫৬ - মহেন্দ্রনাথ দত্ত, বাঙালি লেখক ও স্বামী বিবেকানন্দর অনুজ। (জ.১৮৬৮)
১৯৭৩ - তারা চাঁদ, ভারতীয় প্রত্নতাত্ত্বিক এবং ইতিহাসবিদ। (জ.১৮৮৮)
১৯৮০ - শুট ব্যানার্জী, ওরফে শরদিন্দুনাথ ব্যনার্জী, ভারতীয় জাতীয় দলের ক্রিকেটার। (জ.১৯১১)
১৯৮৪ - রবীন্দ্রবিশারদ পুলিনবিহারী সেন।(জ.১১/০৮/১৯০৮)
১৯৮৯ - বিশিষ্ট কার্টুনিস্ট ও চিত্রশিল্পী শৈল চক্রবর্তী। (জ.০৯/০২/১৯০৯)
১৯৯৯ - জুলিয়াস নেরিরি, তাঞ্জানিয়ার ঔপনিবেশ-বিরোধী কর্মী ও রাজনীতিবিদ। (জ.১৩/০৪/১৯২২)
২০২২ - বিশ্ব বিখ্যাত চলচ্চিত্র সিরিজ হ্যারি পটারে হ্যাগ্রিড চরিত্রে অভিনয় করা কিংবদন্তি অভিনেতা রবি কোলট্রেন। (জ. ৩০/০৩/১৯৫০)
ছুটি ও অন্যান্য
বিশ্ব মান দিবস
বাংলাদেশ সময়: ০:২৫:৪০ ৩ বার পঠিত