বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে জনগণকে সচেতন হতে হবে : আমানউল্লাহ আমান

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে জনগণকে সচেতন হতে হবে : আমানউল্লাহ আমান
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬



বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে জনগণকে সচেতন হতে হবে : আমানউল্লাহ আমান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ঢাকা-২ আসনের সংসদ সদস্য (এমপি) ও ডাকসুর সাবেক ভিপি আমানউল্লাহ আমান বলেছেন, ‘বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে জনগণকে সচেতন হতে হবে। বিগত ফ্যাসিস্ট সরকার বিদ্যুৎ ও গ্যাস উৎপাদন বাড়াতে পারেনি।
ফলে বর্তমানে যে সাময়িক সংকট দেখা দিয়েছে, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে তা খুব শিগগিরই নিরসন হবে।’

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে কেরানীগঞ্জের চরকুন্দলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত ‘পরিচ্ছন্ন পরিবেশ, ডেঙ্গুমুক্ত সমাজ ও মাদকমুক্ত ভবিষ্যৎ’ শীর্ষক সচেতন অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমান উল্লাহ আমান আরো বলেন, ‘তারেক রহমান নিজেও সৌরবিদ্যুৎ ব্যবহার করেন। আমাদেরও সৌরবিদ্যুৎ ব্যবহারে উৎসাহিত হতে হবে।
পাশাপাশি বিদ্যুতের অপচয় রোধ এবং গ্যাস ব্যবহারে সবাইকে সচেতন হতে হবে।’

বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি মো. আরিফ হোসেনের সভাপতিত্বে সমাবেশে আরো উপস্থিত ছিলেন কেরাণীগঞ্জ উপজেলা একাডেমিক শিক্ষা অফিসার হালিমা আক্তার, সহকারী শিক্ষা অফিসার শামীমা পারভীন, বিদ্যালয়টির প্রধান শিক্ষিকা রওসানারা, বাস্তা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফিরোজ মিয়া, সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা হাজী শামসুল ইসলামসহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ০:০৫:১৫   ২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে জনগণকে সচেতন হতে হবে : আমানউল্লাহ আমান
সাবেক সংসদ-সদস্য ও বিএনপি’র বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ এর মৃত্যুতে স্পীকারের শোক
মাছের বৈচিত্র্য রক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে গবেষণার বিকল্প নেই : মৎস্যমন্ত্রী
ভিসা আবেদনকারীদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ ভারতীয় সহকারী হাইকমিশনারের
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
বাংলাদেশ ও কিরগিজস্তানের সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে অঙ্গীকার
বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ আর নেই
আলফাডাঙ্গায় জিয়া সৈনিক দলের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ