মঙ্গলবার, ৫ মে ২০২৬

কৃষকদের উন্নয়নে কাজ করছে সরকার - শামীম তালুকদার

প্রথম পাতা » ছবি গ্যালারী » কৃষকদের উন্নয়নে কাজ করছে সরকার - শামীম তালুকদার
মঙ্গলবার, ৫ মে ২০২৬



কৃষকদের উন্নয়নে কাজ করছে সরকার - শামীম তালুকদার

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে কৃষক কার্ডের আওতায় ঘোষিত ১০টি বিশেষ সুবিধা এবং কৃষি ঋণ মওকুফ বিষয়ে এক বিশাল কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ মে) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জামালপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ফরিদুল কবীর তালুকদার শামীম।

প্রধান অতিথির বক্তব্যে এমপি শামীম বলেন, “কৃষক বাঁচলে দেশ বাঁচবে। বর্তমান সরকার কৃষকদের জীবনমান উন্নয়নে নানা বাস্তবমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে।” তিনি আরও উল্লেখ করেন যে, কৃষকদের উৎপাদন খরচ কমানো, সহজ শর্তে কৃষিঋণ প্রদান এবং কৃষি খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

কৃষক কার্ডের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন,”কৃষক কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষকদের সব ধরনের সরকারি সুবিধার আওতায় আনা হচ্ছে। কৃষকদের স্বার্থ রক্ষায় সরকার সবসময় আন্তরিক এবং এই কৃষিবান্ধব নীতির ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় থাকবে।”

উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সরিষাবাড়ী পৌর বিএনপি(সভাপতি) ও সাবেক মেয়র ফয়েজুল কবীর তালুকদার শাহীন,উপজেলা বিএনপি (সভাপতি) আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদ,উপজেলা কৃষক দল আহ্বায়ক আব্দুল মজিদ।

এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ। জামালপুর জেলা তথ্য অফিসের তথ্য কর্মকর্তা জালাল উদ্দিনের সঞ্চালনায় এই সমাবেশে স্থানীয় কৃষক, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সুধীজন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:৫২:২৪   ৪০ বার পঠিত