![]()
ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে।
গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে নতুন করে ২৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালটিতে সর্বমোট ১১০ জন রোগী চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মোট ৯ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টরা জানিয়েছেন, রোগীদের চিকিৎসা ও পর্যবেক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৫:৫৮:০২ ৬০ বার পঠিত