মঙ্গলবার, ৫ মে ২০২৬

বাংলাদেশ নিয়ে পশ্চিমবঙ্গ থেকে বাজে মন্তব্য আসছে : আসিফ মাহমুদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশ নিয়ে পশ্চিমবঙ্গ থেকে বাজে মন্তব্য আসছে : আসিফ মাহমুদ
মঙ্গলবার, ৫ মে ২০২৬



বাংলাদেশ নিয়ে পশ্চিমবঙ্গ থেকে বাজে মন্তব্য আসছে : আসিফ মাহমুদ

বাংলাদেশ নিয়ে পশ্চিমবঙ্গ থেকে বাজে মন্তব্য আসছে বলে মন্তব্য করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ। তিনি বলেন, ‘বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভাবার জন্য দেশের রাজনৈতিক দলগুলোই যথেষ্ট। পশ্চিমবঙ্গকে এ বিষয়ে কথা না বলাই শ্রেয়।’

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে নতুন সদস্যদের যোগদান উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, ‘বাংলাদেশ নিয়ে পশ্চিমবঙ্গ থেকে বাজে মন্তব্য আসছে, যা আগে ছিল না। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভাবার জন্য দেশের রাজনৈতিক দলগুলোই যথেষ্ট। পশ্চিমবঙ্গকে এ বিষয়ে কথা না বলাই শ্রেয়।’

আসিফ মাহমুদ আরো বলেন, ‘জাতির সঙ্গে প্রতারণা করে আবার সংসদে বুক ফুলিয়ে কথা বলা লজ্জাজনক।

এনসিপি মুখপাত্র অভিযোগ করে বলেন, ‘এরশাদের মতো দেশ চালানোর চেষ্টা করছেন তারেক রহমান। এভাবে চললে পরিণতিও এরশাদের মতোই বরণ করতে হবে।’

অনুষ্ঠানে এনসিপিতে যোগ দেন ‘ওয়ারিয়র্স অব জুলাই’ সংগঠনের চার হাজার জুলাইযোদ্ধা ও বিভিন্ন রাজনীতিবিদের সন্তানরা।

বাংলাদেশ সময়: ২৩:২৩:১০   ১০ বার পঠিত