জামালপুরে ডিবির চৌকস অভিযানে ১৫০ পিস ‘ট্যাপাল’ ট্যাবলেটসহ যুবক গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে ডিবির চৌকস অভিযানে ১৫০ পিস ‘ট্যাপাল’ ট্যাবলেটসহ যুবক গ্রেফতার
বুধবার, ৬ মে ২০২৬



জামালপুরে ডিবির চৌকস অভিযানে ১৫০ পিস ‘ট্যাপাল’ ট্যাবলেটসহ যুবক গ্রেফতার

জামালপুর সদর, প্রতিনিধি : জামালপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) এর হাতে ১৫০ পিস ট্যাপেন্টাডল (ট্যাপাল) ট্যাবলেটসহ এক যুবক গ্রেফতার হয়েছে। গত ২৪ ঘণ্টায় পরিচালিত এ অভিযানে জেলার সদর থানার কাঁচাসড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্র জানায়, কাঁচাসড়া এলাকায় আনছার আলীর বাড়ির উত্তর পাশে পাকা সড়কের ওপর সন্দেহজনকভাবে অবস্থান করছিল ওই ব্যক্তি। এ সময় ডিবি-১ এর একটি চৌকস দল অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে দেহ তল্লাশি করে তার হেফাজত থেকে ১৫০ পিস ট্যাপাল ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃত রতন ইসলাম (২৭) কাঁচাসড়া এলাকার নজরুল ইসলামের ছেলে।অভিযানটি পরিচালনা করেন ডিবি-১ এর এসআই মোঃ শাহজাহানের নেতৃত্বে একটি দক্ষ টিম।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জামালপুরের পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন বলেন, “মাদক নির্মূলে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে।”
তিনি আরও জানান, যুব সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং কোনো মাদক কারবারিকেই ছাড় দেওয়া হবে না।
অভিযান সফলভাবে সম্পন্ন করায় সংশ্লিষ্ট ডিবি টিমকে ধন্যবাদ জানান পুলিশ সুপার।

বাংলাদেশ সময়: ২৩:০৭:১২   ২৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দ্বিপক্ষীয় প্রক্রিয়া পুনরুজ্জীবনে ঢাকার সঙ্গে কাজ করছে দিল্লি : ভারত
সাংবাদিকতার জন্য সুস্পষ্ট নীতিমালা প্রয়োজন : উপদেষ্টা ডা. জাহেদ
টাকা নয়, মেধাই জয়ী জামালপুরে স্বচ্ছ নিয়োগে ৪৩ কনস্টেবল চূড়ান্ত
সরিষাবাড়ীতে আধুনিক প্রযুক্তিতে হাইব্রিড ধানের ফলন বৃদ্ধিতে দিনব্যাপী কৃষক কর্মশালা
ডেপুটি স্পীকারের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ
জামালপুরে ডিবির চৌকস অভিযানে ১৫০ পিস ‘ট্যাপাল’ ট্যাবলেটসহ যুবক গ্রেফতার
ডিসিদের নির্ভয়ে নিরপেক্ষভাবে কাজ করতে বললেন প্রধানমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ
বকশীগঞ্জে বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
সালথায় খাল খনন প্রকল্পের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ