বুধবার, ৬ মে ২০২৬

সরিষাবাড়ীতে আধুনিক প্রযুক্তিতে হাইব্রিড ধানের ফলন বৃদ্ধিতে দিনব্যাপী কৃষক কর্মশালা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে আধুনিক প্রযুক্তিতে হাইব্রিড ধানের ফলন বৃদ্ধিতে দিনব্যাপী কৃষক কর্মশালা
বুধবার, ৬ মে ২০২৬



সরিষাবাড়ীতে আধুনিক প্রযুক্তিতে হাইব্রিড ধানের ফলন বৃদ্ধিতে দিনব্যাপী কৃষক কর্মশালা

জামালপুর প্রতিনিধি : আধুনিক কলা-কৌশল ও প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণের লক্ষ্যে জামালপুরের সরিষাবাড়ীতে দিনব্যাপী এক কৃষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার(৬ মে) দিনব্যাপী ব্র্যাক সিড এন্ড এগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে সরিষাবাড়ী পৌরসভার বাউশী বাজার এলাকায় এই কর্মশালার আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার ৬০ জন মডেল কৃষক অংশ নেন।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক সিড এন্ড এগ্রো এন্টারপ্রাইজের ময়মনসিংহ অঞ্চলের রিজিওনাল সেলস ম্যানেজার মোঃ সেলিম উর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরিষাবাড়ী উপজেলা কৃষি অফিসের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আল আমিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক সিডের সরিষাবাড়ী উপজেলার পরিবেশক এস এম আশরাফুল আলম। পুরো কর্মশালাটি যৌথভাবে সঞ্চালনা করেন টিএসও-মধুপুর নূর মোহাম্মদ এবং কৃষিবিদ সাজেদুল ইসলাম।

কর্মশালায় বক্তারা সনাতন পদ্ধতি পরিহার করে আধুনিক কৃষি প্রযুক্তির সঠিক ব্যবহার, উন্নত জাতের হাইব্রিড ধান চাষের নিয়মাবলী, সুষম সার প্রয়োগ এবং পরিবেশবান্ধব উপায়ে রোগবালাই দমনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বক্তারা বলেন, সঠিক সময়ে সঠিক প্রযুক্তি ব্যবহার করতে পারলে হাইব্রিড ধানের ফলন বহুগুণ বৃদ্ধি করা সম্ভব, যা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বড় ভূমিকা রাখবে।

কর্মশালায় অংশ নেওয়া কৃষকরা এই উদ্যোগের প্রশংসা করে জানান, আধুনিক প্রযুক্তিনির্ভর এ ধরনের হাতে-কলমে প্রশিক্ষণ তাদের চাষাবাদ সংক্রান্ত নানা ভুল ধারণা দূর করেছে। এই জ্ঞান কাজে লাগিয়ে তারা ফলন বৃদ্ধির পাশাপাশি অর্থনৈতিকভাবে লাভবান হতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ২৩:১৯:৩১   ২০২ বার পঠিত