আলফাডাঙ্গায় কৃষিজমির মাটি কেটে বিক্রি: ভূমি অপরাধ আইনে যুবকের ৩ মাসের কারাদণ্ড

প্রথম পাতা » ছবি গ্যালারী » আলফাডাঙ্গায় কৃষিজমির মাটি কেটে বিক্রি: ভূমি অপরাধ আইনে যুবকের ৩ মাসের কারাদণ্ড
শুক্রবার, ৮ মে ২০২৬



আলফাডাঙ্গায় কৃষিজমির মাটি কেটে বিক্রি: ভূমি অপরাধ আইনে যুবকের ৩ মাসের কারাদণ্ড

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:ফরিদপুরের আলফাডাঙ্গায় অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি কেটে বিক্রির অপরাধে মোঃ হুসাইন শেখ (৩৮) নামের এক ব্যক্তিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বৃহস্পতিবার (৭ মে) দুপুরে উপজেলার ধুরজুড়ি গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত হুসাইন শেখ ওই গ্রামের মুনছুর শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হুসাইন শেখ তিন ফসলি কৃষিজমি থেকে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে বিভিন্ন ইটভাটা ও বসতবাড়িতে বিক্রি করছিলেন। এতে ওই এলাকার আবাদি জমি হ্রাস পাওয়ার পাশাপাশি জলাবদ্ধতার আশঙ্কা তৈরি হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে হাতেনাতে তাকে আটক করা হয়। পরে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ এর ৪(১)(গ) ধারা অনুযায়ী তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রাহানুর রহমান। এ সময় আলফাডাঙ্গা থানা পুলিশ ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দণ্ড প্রদান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রাহানুর রহমান বলেন, কৃষিজমি আমাদের জাতীয় সম্পদ। টপসয়েল কেটে বিক্রি করা দণ্ডনীয় অপরাধ। এতে খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়ে। ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ অনুযায়ী কৃষিজমির শ্রেণি পরিবর্তন ও মাটি কাটার বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় জনতা। সচেতন মহল মনে করছে, ভেকু দিয়ে কৃষিজমির মাটি কাটার ফলে আবাদি জমি ধ্বংসের পাশাপাশি পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। বর্ষা মৌসুমে জলাবদ্ধতায় ফসল উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা ছিল। প্রশাসনের তাৎক্ষণিক ও কঠোর পদক্ষেপে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে। কৃষিজমি ও খাদ্য নিরাপত্তা রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তারা।

বাংলাদেশ সময়: ১৪:২৮:৪৪   ১২৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ব্রিজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক ছড়ায়, চালক নিহত
চট্টগ্রাম বন্দরে ভাসমান গুদামের বিরুদ্ধে যৌথ অভিযান, ২৪ জেলের কারাদণ্ড
সোনারগাঁয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৫ জনের ৬ মাস করে কারাদণ্ড
যানজট নিরসনে অবৈধ পার্কিং উচ্ছেদ, রাতে ট্রাক-কাভার্ডভ্যান চলাচলের সিদ্ধান্ত
মালদ্বীপে বাংলাদেশিদের জন্য কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের আহ্বান
নাগরিকের ঘরে গিয়ে সমস্যা শুনলেন, সমাধানে তাৎক্ষণিক উদ্যোগ ববি হাজ্জাজের
জামালপুরে ৩৪ পিস চায়না দুয়ারী জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস
আলফাডাঙ্গায় সরকারি যাচাই-বাছাই কমিটিতে আওয়ামী লীগ নেতা, সদস্য মনোনয়ন নিয়ে জনমনে প্রশ্ন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ