ফরিদপুরে শ্রীধাম শ্রী অঙ্গনে প্রভু জগৎবন্ধু সুন্দর ১৫৬তম পুনর্মিলনী অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে শ্রীধাম শ্রী অঙ্গনে প্রভু জগৎবন্ধু সুন্দর ১৫৬তম পুনর্মিলনী অনুষ্ঠিত
শনিবার, ৯ মে ২০২৬



ফরিদপুরে শ্রীধাম শ্রী অঙ্গনে প্রভু জগৎবন্ধু সুন্দর ১৫৬তম পুনর্মিলনী অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শ্রীধাম শ্রী অঙ্গনে প্রভু জগৎবন্ধু সুন্দর-এর ১৫৬তম শুভ আবির্ভাব তিথির সমাপ্তি উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার রাতে ফরিদপুরের গোয়ালচামট এলাকার শ্রীধাম শ্রী অঙ্গনে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন এলাকার ভক্তবৃন্দ ও প্রতিনিধিদের উপস্থিতিতে পরিবেশ ছিল উৎসবমুখর।
মহানাম সম্প্রদায়ের সভাপতি শ্রীমৎ কান্তি বন্ধু ব্রহ্মচারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহানাম সম্প্রদায়ের সাধারণ সম্পাদক শ্রীমৎ মৃগাঙ্কশেখর ব্রহ্মচারী, শ্রীধাম শ্রী অঙ্গনের সাধারণ সম্পাদক শ্রীমৎ ড. নিকুঞ্জ বন্ধু ব্রহ্মচারী এবং সেবাইত মানষ বন্ধু ব্রহ্মচারীসহ অন্যান্য অতিথিবৃন্দ।
বক্তারা মহতি এ আয়োজন সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, ফরিদপুর সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উজ্জ্বল উদাহরণ, যেখানে যুগের পর যুগ ধরে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে।
তারা আরও বলেন, “এখানে আমরা সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, এবং প্রত্যেক ধর্মেই মানুষ সেবাকে গুরুত্ব দেওয়া হয়েছে। মানুষকে ভালোবাসতে হবে, কোনো ভেদাভেদ থাকা উচিত নয়।”
বক্তারা সমাজে রাজনৈতিক ভিন্নতা থাকলেও তা যেন বিভেদ সৃষ্টি না করে—এ বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। পাশাপাশি একটি সুন্দর ও সম্প্রীতিময় ফরিদপুর গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “আমরা সবাই মিলে সুন্দর ফরিদপুর গড়ে তুলতে চাই। সবার সহযোগিতায় আমরা একটি শান্তিপূর্ণ ও উন্নত জেলা ও দেশ গড়ে তুলতে চাই। ভবিষ্যতেও সবাইকে সঙ্গে নিয়েই আমরা এগিয়ে যেতে চাই।”

বাংলাদেশ সময়: ২২:৪৩:১০   ১২৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফুলের সুবাসে নতুন অধ্যায়, আলফাডাঙ্গা সরকারি কলেজে নতুন অধ্যক্ষকে ঘিরে প্রত্যাশার আলো
সরিষাবাড়ীতে টানা ২ বছর পাসের হার শূন্য, অস্তিত্ব সংকটে বালিকা বিদ্যালয়
ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা রুটে চালু হলো ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন
বাবার শেষ বিদায়ের শোকের মাঝে আইনি পদক্ষেপ নিতে পারেন মেসি
জামায়াত আমীর ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করবেন না, করলে আপার মতো পালাতে হবে
পম্পেইয়ের ইতিহাস নিয়ে তথ্যচিত্রে টম হিডলস্টন
ছেলের জন্মের খবর শুনে বাঘের সঙ্গে লড়াইয়ে অমিতাভ বচ্চন
১৯ বলে ফিফটি জিসানের, মালয়েশিয়াকে উড়িয়ে দিল বাংলাদেশ এইচপি
কক্সবাজারে পৃথক অভিযানে অস্ত্র-গোলাবারুদসহ ৬ লাখ ইয়াবা জব্দ
জামালপুরে গৃহবধূকে ধর্ষণের মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

News 2 Narayanganj News Archive

আর্কাইভ