রবিবার, ১০ মে ২০২৬

ঝালকাঠিতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঝালকাঠিতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা
রবিবার, ১০ মে ২০২৬



ঝালকাঠিতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা

ঝালকাঠিতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসনের আয়োজনে আজ রোববার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রধান অতিথি ছিলেন কমিটির উপদেষ্টা ঝালকাঠি ২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।

সভায় আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবির, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ, রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাড. মো. মাহেব হোসেন প্রমুখ।

জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, চুরি-ডাকাতি প্রতিরোধ, কৃষি ও মৎস্য খাতের উন্নয়ন, বাজার তদারকি, যানজট নিরসন, শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ, কিশোর গ্যাং দমন, নদী দখলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এ সভায় আলোচনা করা হয়।

এছাড়া নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, সরকারি সেবা কার্যক্রমের স্বচ্ছতা, স্বাস্থ্যসেবা পরিস্থিতি, আসন্ন মৌসুমে কৃষকদের সহায়তা এবং জেলায় সামাজিক সম্প্রীতি বজায় রাখার বিষয়েও মতবিনিময় করেন বক্তারা।

জেলার শান্তি-শৃঙ্খলা রক্ষায় সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

বাংলাদেশ সময়: ১৫:৪২:৩২   ১৪ বার পঠিত