ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন
রবিবার, ১০ মে ২০২৬



ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর জেলার শিবরামপুর এলাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মনজিত কারাল (যাকে স্থানীয়ভাবে মনজিত কাটাল নামেও ডাকা হয়) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় তার দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়।

তিনি পিঠা কুমড়া বাজার সংলগ্ন এলাকার কার্তিক কারালের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা প্রায় ৭টার দিকে আমিরাবাদ রেললাইনের ‘বড় পুল’ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় মনজিত রেললাইনের ওপর শুয়ে ছিলেন। এ সময় দ্রুতগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে তিনি মারাত্মকভাবে আহত হন।

এদিকে পরিবারের দাবি, মনজিত দীর্ঘদিন ধরে মৃগীরোগে ভুগছিলেন। অসুস্থতার কারণেই তিনি অসচেতন অবস্থায় রেললাইনে পড়ে থাকতে পারেন বলে তারা ধারণা করছেন।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।

বাংলাদেশ সময়: ২২:১৬:০৮   ১৪৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
নেপালকে হারিয়ে বাংলাদেশের স্বস্তির জয়
জাতিসংঘ জীববৈচিত্র্য সম্মেলন: ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে জবাবদিহিতার মুখোমুখি বিশ্বনেতারা
মানবিকতার অনন্য দৃষ্টান্ত জিয়াউর রহমান ফাউন্ডেশন : ডা. জুবাইদা রহমান
বিপজ্জনক রাসায়নিক ব্যবস্থাপনায় রটারডাম কনভেনশনে যুক্ত হচ্ছে বাংলাদেশ
জাপানি বিনিয়োগকারীদের বাংলাদেশে পর্যটন খাতে ১২০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা
প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে ঢাকার ২০ জোনে হচ্ছে বিশেষ কমিটি
তখন কেন জানি মনে হচ্ছিল সব কিছু শেষ হয়ে যাচ্ছে : রিজভী
নাটোরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ভারতীয় সহকারী হাইকমিশনার
মসলিন গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে : পাট প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ