অবশেষে মুক্তি পেতে যাচ্ছে থালাপতির শেষ সিনেমা

প্রথম পাতা » ছবি গ্যালারী » অবশেষে মুক্তি পেতে যাচ্ছে থালাপতির শেষ সিনেমা
সোমবার, ১১ মে ২০২৬



অবশেষে মুক্তি পেতে যাচ্ছে থালাপতির শেষ সিনেমা

আর মাত্র দুই সপ্তাহের মধ্যেই মুক্তি পেতে পারে থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নয়াগণ’। এমনটাই ইঙ্গিত দিয়েছেন ছবিটির প্রযোজক।

রবিবার তামিলনাড়ুর অভিনেতা-মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি জানান, সবকিছু ঠিক থাকলে শিগগিরই মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত এই সিনেমা।

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই রাজনৈতিক ও সামাজিক পরিবেশ অনেকটাই অনুকূলে রয়েছে বিজয় থালাপতির।
তাই এই সময়টাকেই সিনেমা মুক্তির জন্য উপযুক্ত বলে মনে করছেন অনেকেই।

যদিও এ বিষয়ে সরাসরি কিছু বলেননি প্রযোজনা প্রতিষ্ঠান কেভিএন প্রোডাকশনসের প্রতিষ্ঠাতা ভেঙ্কট কে নারায়ণ।

তিনি জানিয়েছেন, বর্তমানে সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের ছাড়পত্র পাওয়ার শেষ ধাপের কাজ চলছে।

তার কথায়, ‘চূড়ান্ত প্রক্রিয়া চলছে এবং আমরা তাদের সঙ্গে আলোচনা করছি।
আমরা খুব খুশি ও উত্তেজিত।’

নির্বাচনের আগেই বিজয় জানিয়েছিলেন, ‘জন নয়াগণ’ই হবে তার অভিনীত শেষ সিনেমা। এরপর পুরোপুরি রাজনীতিতে মনোযোগ দিতে চান তিনি। রবিবার সেই বিষয়টিই আবারও সামনে আনেন প্রযোজক।

বিজয়ের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, ‘আমি বিজয় স্যারকে ব্যক্তিগতভাবে চিনি। তিনি খুবই শৃঙ্খলাপরায়ণ ও কাজের প্রতি নিবেদিতপ্রাণ। তিনি যাকে যা প্রতিশ্রুতি দেন, তা পূরণ করেন। তিনি যা বলেন, সেটা করে দেখান।’

তবে সিনেমাটি ঘিরে নানা বিতর্ক ও সমস্যার মুখেও পড়তে হয়েছে বিজয়কে।
ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সিনেমাসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে নির্বাচনের আগে ব্যাপক আলোচনা তৈরি হয়েছিল। প্রযোজকও সেই ঘটনাগুলোকে ‘দুর্ভাগ্যজনক’ বলে উল্লেখ করেছেন।

এদিকে, মুক্তির আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ‘জন নয়াগণ’। সম্প্রতি পুরো সিনেমাটি অবৈধভাবে অনলাইনে ফাঁস হয়ে যায়। এ ঘটনায় এক ফ্রিল্যান্স সহকারী সম্পাদকসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানা গেছে।
news_google_icon_128কালের কণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বাংলাদেশ সময়: ১৭:০৪:৪৭   ১৪৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ
মহাশূন্যে প্রথম পাড়ি জমাচ্ছে পাকিস্তান : সহযোগিতায় চীন
দেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে - চীফ হুইপ
বেতিসকে হারিয়ে ৫৮ বছর পর রিয়ালের রেকর্ড স্পর্শ বার্সেলোনার
বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা
তথ্যমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার ও দুই কমিশনারের সাক্ষাৎ
‘ভারতীয় শ্বশুর-শাশুড়িকে ভালোবাসি’, এইচ-১বি ভিসা বিতর্কে মন্তব্যের ব্যাখ্যা দিলেন ভ্যান্স
পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী
ময়মনসিংহে জেলা ভূমিসেবা কেন্দ্র উদ্বোধন
শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের শ্রদ্ধা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ