বাবার মৃত্যুর দিনে বার্সাকে শিরোপা জিতিয়ে আবেগপ্রবণ ফ্লিক

প্রথম পাতা » খেলাধুলা » বাবার মৃত্যুর দিনে বার্সাকে শিরোপা জিতিয়ে আবেগপ্রবণ ফ্লিক
সোমবার, ১১ মে ২০২৬



বাবার মৃত্যুর দিনে বার্সাকে শিরোপা জিতিয়ে আবেগপ্রবণ ফ্লিক

বাবার মৃত্যুর শোক পাথর চাপা দিয়ে ডাগআউটে দাঁড়িয়েছিলেন হানসি ফ্লিক। কয়েক ঘণ্টা পরই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে বার্সেলোনাকে টানা দ্বিতীয়বারের মতো লা লিগা শিরোপা জেতালেন এই জার্মান কোচ। ক্ল্যাসিকো জয়ের পর ফ্লিক জানালেন, দিনটি তার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।

রিয়ালকে ২-০ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করার পর আবেগ ধরে রাখতে পারেননি ফ্লিক। কৃতজ্ঞতা জানিয়েছেন শিষ্যদের প্রতি। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি গর্বিত। এই দিনটি আমি কখনো ভুলব না। শিরোপা জিতে আমি খুব খুশি, আর স্টেডিয়ামের পরিবেশও ছিল অবিশ্বাস্য।’

বাবার মৃত্যুর খবরটি দলের সঙ্গে শেয়ার করা নিয়ে দ্বিধায় ছিলেন ফ্লিক। তিনি বলেন, ‘সকালে মা ফোন করে জানালেন বাবা আর নেই। ভাবছিলাম খবরটি কি লুকিয়ে রাখব নাকি দলকে জানাব? এই দলটা তো আমার কাছে একটা পরিবারের মতো। শেষ পর্যন্ত খেলোয়াড়দের সব খুলে বললাম। এরপর তারা মাঠে যা করেছে, তা ছিল অবিশ্বাস্য। আমি এই মুহূর্তটি কখনো ভুলব না।’

ম্যাচ শেষে খেলোয়াড়রা তাকে মাথার ওপর তুলে উদযাপনে মাতেন। ফ্লিক জানান, কোনো স্টেডিয়ামে এর আগে কখনো এত ভালোবাসা পাননি তিনি।

লা লিগার শিরোপা নিশ্চিত হলেও লক্ষ্য এখনই ফুরিয়ে যাচ্ছে না বার্সার। লিগের বাকি তিন ম্যাচে ১০০ পয়েন্টের রেকর্ড স্পর্শ করতে চান ফ্লিক। তবে তার বড় লক্ষ্য আগামী মৌসুম। ১১ বছরের অপেক্ষা ফুরিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি ন্যু ক্যাম্পে ফেরাতে চান তিনি।

স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, ২০২৭ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ থাকলেও তা আরও এক বছর বাড়াতে পারেন ফ্লিক। নিজের ভবিষ্যৎ নিয়ে তিনি বলেন, ‘আমার মনে হচ্ছে আমি সঠিক সময়ে সঠিক জায়গাতেই আছি। আমরা সবাই এই ক্লাবের জন্য আরও বেশি কিছু দিতে চাই। আমি জানি বার্সেলোনার সবাই চ্যাম্পিয়ন্স লিগ জিততে চায়। পরের মৌসুমে আমরা সেই লক্ষ্য পূরণের চেষ্টা করব।’

বাংলাদেশ সময়: ১৭:১১:৫৯   ১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


বাবার মৃত্যুর দিনে বার্সাকে শিরোপা জিতিয়ে আবেগপ্রবণ ফ্লিক
ব্রেন্টফোর্ডকে উড়িয়ে শিরোপার লড়াইয়ে টিকে থাকল ম্যানসিটি
ঘরের মাঠে চেলসির কাছে পয়েন্ট খোয়ালো লিভারপুল
ফেলিক্সের হ্যাটট্রিক, রোনালদোর ১০০তম সৌদি গোল—আল নাসরের দাপুটে জয়
দুই দিনের সফরে ঢাকা এসেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী
ফরিদপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ‌১১ই মে
সাকার গোলে ২০ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্সেনাল
রাতে বায়ার্ন-পিএসজি মহারণ, জয়ের সমীকরণে এগিয়ে যে
ব্রাদার্সকে উড়িয়ে ফাইনালে বসুন্ধরা কিংস
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে লিজেন্ডস অব রূপগঞ্জের জয় ব্যাটে বলে সমান ফরিদপুরের সন্তান ‌ শিবলী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ