ফরিদপুর জেলা পরিষদের উদ্যোগে অসহায়-দুস্থদের মাঝে আর্থিক সহায়তা বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুর জেলা পরিষদের উদ্যোগে অসহায়-দুস্থদের মাঝে আর্থিক সহায়তা বিতরণ
সোমবার, ১১ মে ২০২৬



ফরিদপুর জেলা পরিষদের উদ্যোগে অসহায়-দুস্থদের মাঝে আর্থিক সহায়তা বিতরণ

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর জেলা পরিষদের উদ্যোগে অসহায় ও দুস্থ পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।

আজ সোমবার বেলা ১১ টায় জেলা পরিষদের হলরুমে এ সহায়তা প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ সানজিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশসহ অনুদান গ্রহীতারা।
অনুষ্ঠানে চিকিৎসা, শিক্ষা ও সাধারণ অনুদান ক্যাটাগরিতে মোট ৫১ জন অসহায় ও দুস্থ পরিবারের সদস্যদের মাঝে ১ লাখ ৩২ হাজার টাকা নগদ সহায়তা প্রদান করা হয়।
এছাড়া মানবিক সহায়তার অংশ হিসেবে জেলা পরিষদের পক্ষ থেকে ফরিদপুর জেনারেল হাসপাতালকে ২ লাখ টাকার জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন উপহার হিসেবে ‌প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ১৭:২৪:৩২   ১৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ
মহাশূন্যে প্রথম পাড়ি জমাচ্ছে পাকিস্তান : সহযোগিতায় চীন
দেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে - চীফ হুইপ
বেতিসকে হারিয়ে ৫৮ বছর পর রিয়ালের রেকর্ড স্পর্শ বার্সেলোনার
বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা
তথ্যমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার ও দুই কমিশনারের সাক্ষাৎ
‘ভারতীয় শ্বশুর-শাশুড়িকে ভালোবাসি’, এইচ-১বি ভিসা বিতর্কে মন্তব্যের ব্যাখ্যা দিলেন ভ্যান্স
পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী
ময়মনসিংহে জেলা ভূমিসেবা কেন্দ্র উদ্বোধন
শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের শ্রদ্ধা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ