ফরিদপুরে ২ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ নারীসহ ৩ মাদক কারবারি আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে ২ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ নারীসহ ৩ মাদক কারবারি আটক
সোমবার, ১১ মে ২০২৬



ফরিদপুরে ২ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ নারীসহ ৩ মাদক কারবারি আটক

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ‌কোতয়ালী থানাধীন কানাইপুর এলাকার বসুনরসিংহদিয়া গ্রামে অভিযান চালিয়ে ২ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ নারীসহ ৩ জন মাদক কারবারিকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।আজ‌
সোমবার সকাল সাড়ে দশটা থেকে সংস্থাটির পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন— মিজান মোল্লা ওরফে রাঙ্গা কানা (৪২), তার স্ত্রী নাজমিন (৩২) এবং নুরুন্নাহার বেগম (৩২)। তারা সবাই ওই গ্রামের বাসিন্দা।
অভিযান‌কালে মিজান মোল্লা ও তার স্ত্রীর নিজ দখলীয় বসতঘরে তল্লাশি চালিয়ে একটি সিনথেটিক বাজারের ব্যাগের ভেতর থেকে পলিথিনে মোড়ানো ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সময় কক্ষে থাকা নুরুন্নাহার বেগমের হাতে থাকা একটি শপিং ব্যাগ তল্লাশি করে আরও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে তিনজনকে আটক করা হয়।
এ ঘটনায় কোতয়ালী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:২৭:৪৪   ১৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নাটোরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ভারতীয় সহকারী হাইকমিশনার
মসলিন গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে : পাট প্রতিমন্ত্রী
লুই আই কানের মাস্টারপ্ল্যানে শেরেবাংলা নগরে নতুন সচিবালয় : মন্ত্রিপরিষদ সচিব
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জ্বালানি নিরাপত্তায় মাইলফলক : বিজ্ঞান ও প্রযুক্তি সচিব
ধর্মীয় উৎসবগুলো বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক : এমরান সালেহ প্রিন্স
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
সরিষাবাড়ীতে মাদকবিরোধী সভা ডাকায় যুবককে কুপিয়ে আহত
সালথায় নবগঠিত যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ