সরিষাবাড়ীতে সন্ত্রাস, মাদক ও অনলাইন জুয়া বিরোধী সচেতনতামূলক সভা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে সন্ত্রাস, মাদক ও অনলাইন জুয়া বিরোধী সচেতনতামূলক সভা
মঙ্গলবার, ১২ মে ২০২৬



সরিষাবাড়ীতে সন্ত্রাস, মাদক ও অনলাইন জুয়া বিরোধী সচেতনতামূলক সভা

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নে সন্ত্রাস, মাদক, অনলাইন জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে এক বিশেষ সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার রাতে ভাটারা রেলওয়ে গেট সংলগ্ন এলাকায় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

​সভায় জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম-এর নির্দেশনায় সামাজিক এই ব্যাধিগুলোর বিরুদ্ধে জনমত গড়ে তুলতে এ কর্মসূচি পালন করা হয়।

​ভাটারা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট এম বি রেজা বানুর সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুর ইসলাম মুকুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরিষাবাড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি শেখ হোসেন জামান জুয়েল।

​প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ​”সমাজকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখতে রাজনৈতিক নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। বিশেষ করে তরুণ সমাজকে ধ্বংসাত্মক মাদক ও অনলাইন জুয়া থেকে রক্ষা করতে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”

​সভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সহ-সভাপতি আশরাফ হোসাইন,
উপজেলা বিএনপি সদস্য শাজাহান আকন্দ, ২নং ওয়ার্ড বিএনপি সভাপতি জোসনা আকন্দ, ভাটারা ইউনিয়ন ছাত্রদল সাবেক সভাপতি ফরহাদ আহমেদ, যুবদল নেতা বাচ্চু মিয়া এবং বিএনপি নেতা দুদু মিয়া।

​বক্তারা তাদের বক্তব্যে সমাজ থেকে বাল্যবিবাহ নির্মূল এবং যুবসমাজকে দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

সভার শেষ পর্যায়ে উপস্থিত সর্বস্তরের জনসাধারণ সামাজিক সকল অপকর্মের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার শপথ গ্রহণ করেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:০৫:৩৮   ৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


যমুনা সার কারখানায় শ্রমিকদের বেতন থেকে ‘গণচাঁদা’ আদায়ের অভিযোগ
পরিবেশমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ উপ-হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
ফরিদপুরে ৩০ বছরের অবৈধ আইসক্রিম কারখানায় অভিযান: জরিমানা ও মুচলেকা
সদরপুরে পদ্মা নদীতে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান, জেলেদের জরিমানা
ইসলামপুরে ঝর্ণা ফিলিং স্টেশনে জরিমানা ও ম্যানেজারের কারাদণ্ড
সরিষাবাড়ীতে সন্ত্রাস, মাদক ও অনলাইন জুয়া বিরোধী সচেতনতামূলক সভা
‎নগরকান্দায় বড় ভাইয়ের হাতের কবজি কেটে নেওয়ার অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে
প্রধানমন্ত্রীর সঙ্গে ওআইসিভুক্ত দেশের রাষ্ট্রদূতদের সাক্ষাৎ
এমডি-১১ বিমান পুনরায় উড্ডয়নের অনুমোদন দিল যুক্তরাষ্ট্র
জাতি গঠনে স্থিতিশীলতা বজায় রাখতে শিক্ষার্থীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ