যমুনা সার কারখানায় শ্রমিকদের বেতন থেকে ‘গণচাঁদা’ আদায়ের অভিযোগ

প্রথম পাতা » ছবি গ্যালারী » যমুনা সার কারখানায় শ্রমিকদের বেতন থেকে ‘গণচাঁদা’ আদায়ের অভিযোগ
মঙ্গলবার, ১২ মে ২০২৬



যমুনা সার কারখানায় শ্রমিকদের বেতন থেকে ‘গণচাঁদা’ আদায়ের অভিযোগ

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত দেশের অন্যতম বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান তারাকান্দি যমুনা সার কারখানায় (জেএফসিএল) কর্মরত ১৬৫ জন শ্রমিকের মাসিক বেতন থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের গুরুতর অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১২ মে) সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত কারখানার অভ্যন্তরে ও প্রধান ফটকে এই চাঁদাবাজির ঘটনা ঘটে।

​কারখানা সূত্রে জানা গেছে, বর্তমানে কোনো ঠিকাদার নিযুক্ত না থাকায় ১৬৫ জন দক্ষ ও অদক্ষ শ্রমিক সরাসরি প্রশাসনের অধীনে কাজ করছেন। মঙ্গলবার কারখানার প্রশাসনিক ভবন থেকে শ্রমিকদের মাসিক বেতন নগদ প্রদান করা হচ্ছিল। ভুক্তভোগীদের অভিযোগ, বেতন নিয়ে বের হওয়ার পরপরই ২৫-৩০ জনের একটি সংঘবদ্ধ চক্র কারখানার প্রধান গেট, ক্যান্টিন এবং ভেতরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়। তারা শ্রমিকদের গতিরোধ করে ভয়ভীতি দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়।

​নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শ্রমিক জানান, প্রকাশ্যে এই চাঁদাবাজি চললেও নিরাপত্তার ভয়ে কেউ সরাসরি প্রতিবাদ করার সাহস পাননি।
​আব্দুস সামাদ (সিভিল বিভাগ) তিনি অভিযোগ করেন, তাকে হুমকি ও প্রভাব খাটিয়ে তার বেতনের টাকা থেকে ৬ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে।
​আবুল কালাম আজাদ (সিভিল বিভাগ) তার কাছ থেকে জোরপূর্বক ২ হাজার টাকা আদায় করা হয়েছে।

চরপাড়া গ্রামের সাইফুল ইসলাম বলেন, আমি নবায়নে চাকরি করি। বেতন পেয়ে ছিলাম ১২ হাজার। সেখান থেকে ৪ হাজার টাকা অংকন ও জুলহাস জোরপূর্বক পকেট থেকে নিয়ে যায় এবং বলে এখানে চাকরি করলে বেতনের অর্ধেক দিতে হবে বলে হুমকি দেয়।

​অভিযুক্তদের পরিচয় ও সিসিটিভি ফুটেজে অভিযোগ উঠেছে, পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর-এর নেতৃত্বে লিটন, অংকন, উজ্জল, মিঠু, মিলন, টিটু, জুলহাস, মজনু, রিপন, ইউসুফ, শামীম, মোতালেব, রুবেল, শফিক ও বাপ্পি এই চক্রে জড়িত। সিসিটিভি ফুটেজ অনুযায়ী, বাপ্পি নামের এক যুবক কারখানার প্রধান ফটক থেকে শ্রমিকদের ধরে নির্দিষ্ট গন্তব্যে নিয়ে যাচ্ছিলেন। ধারণা করা হচ্ছে, শতাধিক শ্রমিকের কাছ থেকে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে।

​ঘটনার বিষয়ে জেএফসিএল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোরশেদ আলম তালুকদার বলেন, “বিষয়টি শুনেছি, তবে এটি সম্পূর্ণ জেএফসিএল কর্তৃপক্ষের দেখভালের বিষয়।”

যমুনা সার কারখানার জিএম (প্রশাসন) দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,​”বেতন থেকে টাকা কেটে রাখা বা চাঁদা আদায়ের বিষয়টি আমরা জেনেছি। এটি অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট একটি পরিস্থিতি প্রতিবেদন দাখিল করা হবে।’

​সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, মৌখিকভাবে বিষয়টি শুনলেও এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২২:৩১:১৯   ৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঈদ উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে
যমুনা সার কারখানায় শ্রমিকদের বেতন থেকে ‘গণচাঁদা’ আদায়ের অভিযোগ
পরিবেশমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ উপ-হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
ফরিদপুরে ৩০ বছরের অবৈধ আইসক্রিম কারখানায় অভিযান: জরিমানা ও মুচলেকা
সদরপুরে পদ্মা নদীতে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান, জেলেদের জরিমানা
ইসলামপুরে ঝর্ণা ফিলিং স্টেশনে জরিমানা ও ম্যানেজারের কারাদণ্ড
সরিষাবাড়ীতে সন্ত্রাস, মাদক ও অনলাইন জুয়া বিরোধী সচেতনতামূলক সভা
‎নগরকান্দায় বড় ভাইয়ের হাতের কবজি কেটে নেওয়ার অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে
প্রধানমন্ত্রীর সঙ্গে ওআইসিভুক্ত দেশের রাষ্ট্রদূতদের সাক্ষাৎ
এমডি-১১ বিমান পুনরায় উড্ডয়নের অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

News 2 Narayanganj News Archive

আর্কাইভ