রাজশাহীতে চুরির ১২ লাখ টাকা উদ্ধার, চোর গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজশাহীতে চুরির ১২ লাখ টাকা উদ্ধার, চোর গ্রেপ্তার
বুধবার, ১৩ মে ২০২৬



রাজশাহীতে চুরির ১২ লাখ টাকা উদ্ধার, চোর গ্রেপ্তার

জেলার দুর্গাপুর থানা পুলিশ চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধারসহ মাহফুজ আহম্মেদ (৩২) নামে একজনকে গ্রেপ্তার করেছে।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে দুর্গাপুর থানাধীন পাচুবাড়ি বাজার সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাহফুজ দুর্গাপুরের গোপিনাথপুর খাঁস খামার গ্রামের মাহবুব রহমানের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, অভিযোগকারী জাহাঙ্গীর আলম দুর্গাপুরের বখতিয়ারপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক।

গতকাল মঙ্গলবার দুপুরে তিনি দুর্গাপুর জনতা ব্যাংক থেকে ১২ লাখ টাকা উত্তোলন করে নিজ বাড়িতে ফেরেন।

টাকাগুলো তিনি তার ব্যক্তিগত গাড়ির (প্রাইভেটকার) ভেতরে রেখে গাড়িটি তালাবদ্ধ করে বাড়ির দ্বিতীয় তলায় যান। ওই সময় তার বাড়িতে নির্মাণকাজ চলছিল।

পরবর্তীতে দুপুর পৌনে ৩টায় তিনি গ্যারেজে গিয়ে দেখেন গাড়ির বাম পাশের দরজার গ্লাস ভাঙা এবং ভেতরে রাখা নগদ ১২ লাখ টাকা নেই।

এ ঘটনায় জাহাঙ্গীর আলম বাদী হয়ে মঙ্গলবার দুর্গাপুর থানায় একটি মামলা দায়ের করেন মামলার পরে দুর্গাপুর থানা পুলিশ তদন্ত শুরু করে।

একপর্যায়ে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শ্রীধরপুর সংলগ্ন পাচুবাড়ি বাজার থেকে অভিযুক্ত মাহফুজ আহম্মেদকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাহফুজ টাকা চুরির কথা স্বীকার করে। পরবর্তীতে তার দেয়া তথ্যানুযায়ী, বাদীর বসতবাড়ির সিঁড়ির নিচে সিমেন্টের বস্তার ভেতর লুকিয়ে রাখা শপিং ব্যাগ থেকে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত মাহফুজ আহম্মেদকে ইতোমধ্যে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন এতথ্য নিশ্চিত করে বলেন, এক ব্যক্তির চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৫৭:২৯   ৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আল কোরআন ও আল হাদিস
আল কোরআন ও আল হাদিস
প্রিপেইড মিটারের স্থায়ী সমাধানে সংসদে কথা বলবো: কালাম
শিক্ষার্থীদের সন্ধ্যায় বাইরে না রেখে পড়তে বসানোর আহ্বান এমপি মান্নানের
১৮ বছরের ফ্যাসিবাদ সংকট তৈরি করে গেছে: মুক্তিযুদ্ধ মন্ত্রী
স্বল্প-কার্বন ভবিষ্যৎ গঠনে দীর্ঘমেয়াদি জ্বালানি পরিকল্পনার আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর
খেলাধুলাকে পেশা হিসেবে স্বীকৃতি এবং ৪র্থ শ্রেণি থেকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে - যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
পার্বত্য অঞ্চলে মৃত্তিকা ট্রেড সেন্টার গড়ে তুলতে হবে : পার্বত্য মন্ত্রী
নতুন দিগন্তের পথে বিদ্যাধর মসজিদুল আকসা, উদ্বোধন করলেন এমপি ইলিয়াস মোল্লা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ