পরিবেশের টেকসই উন্নয়নে সবাইকে কাজ করতে হবে: মাহদী আমিন

প্রথম পাতা » ছবি গ্যালারী » পরিবেশের টেকসই উন্নয়নে সবাইকে কাজ করতে হবে: মাহদী আমিন
বুধবার, ১৩ মে ২০২৬



পরিবেশের টেকসই উন্নয়নে সবাইকে কাজ করতে হবে: মাহদী আমিন

পরিবেশের টেকসই উন্নয়নে সম্মেলিতভাবে সবাইকে কাজ করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

বুধবার (১৩ মে) রাজধানীর আগারগাঁওয়ে দুপুরে এনজিও বিষয়ক ব্যুরোর সম্মেলন কক্ষে পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে ‘বৃক্ষ রোপণে ও এনজিও’র ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, পরিবেশের টেকসই উন্নয়নে সম্মেলিতভাবে সবাইকে কাজ করতে হবে। বর্তমান সরকার নির্বাচনে তাদের যেসব ইশতেহার দিয়েছিল সেগুলো বাস্তবায়নে জোর প্রচেষ্টা চালানো হচ্ছে।

এই সরকারের কাছে জনগণের বিশাল প্রত্যাশা রয়েছে এ কথা জানিয়ে মাহদী আমিন বলেন, সেই প্রত্যাশা পূরণে সরকারও প্রতিশ্রুতিবদ্ধ।

দুই ঘণ্টাব্যাপী চলা মতবিনিময় সভায় দেশের অন্তত দুইশো’র বেশি এনজিও’র প্রতিনিধিরা যোগ দেন।

পরিবেশের উন্নয়নে আগামীতে কে কী পরিমাণে গাছ লাগাবেন সেই ঘোষণাও দেন তারা।

বাংলাদেশ সময়: ১৬:৩৬:২১   ৯৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবারের সদস্যদের মধ্যে বিআরটিএর চেক বিতরণ
আল কোরআন ও আল হাদিস
সিদ্ধিরগঞ্জে মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
মোবাইল আসক্তি থেকে ফিরে আসতে হবে: সাখাওয়াত
অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান প্রতিমন্ত্রী শামা ওবায়েদের
সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
সরিষাবাড়ীতে দেড় বছর পর রাসেল হত্যা রহস্য উন্মোচন, আসামির স্বীকারোক্তি
বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত
নারায়ণগঞ্জে জামাল হত্যা মামলা : একজনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ১
কৃষি ও ফ্যামিলি কার্ড বিতরণে দুর্নীতির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি ডেপুটি স্পিকারের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ