![]()
ফরিদপুর প্রতিনিধি :ফরিদপুর জেলায় হাম রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫১ জন হাম রোগী শনাক্ত হয়েছেন। তবে এ সময়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। বুধবার (১৩ মে) জেলা স্বাস্থ্য বিভাগের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ মে পর্যন্ত জেলায় মোট হাম আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৯৯ জনে। একই সময়ে হামজনিত মোট মৃত্যুর সংখ্যা ১০ জন।
উপজেলাভিত্তিক তথ্যে দেখা যায়, ফরিদপুর সদরে সর্বোচ্চ ৩৫৯ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া বোয়ালমারীতে ২১ জন, ভাঙ্গায় ১২ জন, চরভদ্রাসনে ৬ জন, নগরকান্দায় ২ জন, মধুখালীতে ৩ জন, সদরপুরে ১৪ জন এবং সালথায় ২২ জন আক্রান্ত হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে ফরিদপুর সদরে ১৭ জন, বোয়ালমারীতে ১৪ জন, ভাঙ্গায় ১২ জন, চরভদ্রাসনে ৬ জন, নগরকান্দায় ২ জন, মধুখালীতে ৩ জন, সদরপুরে ১৪ জন এবং সালথায় ২২ জন রোগী শনাক্ত হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ফরিদপুর জেনারেল হাসপাতালে বর্তমানে ৬৯ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১১৫ জন হাম রোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় দুই হাসপাতালে মোট ৫১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন এবং ২৪ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ হাম প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, টিকাদান কার্যক্রম জোরদার এবং আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।
বাংলাদেশ সময়: ২১:০১:২০ ২৭ বার পঠিত