বিয়ে করলেন কার্টুনিস্ট, অভিনয়শিল্পী মোরশেদ মিশু

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিয়ে করলেন কার্টুনিস্ট, অভিনয়শিল্পী মোরশেদ মিশু
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬



বিয়ে করলেন কার্টুনিস্ট, অভিনয়শিল্পী মোরশেদ মিশু

বিয়ে করেছেন কার্টুনিস্ট ও বিনোদন ব্যক্তিত্ব মোরশেদ মিশু। তার স্ত্রী তাহমিনা শিপা বর্তমানে কর্মরত আছেন একটি প্রতিষ্ঠানে ডাটা অ্যানালিস্ট হিসেবে। মোরশেদ মিশু করেন অভিনয়ও। মঙ্গলবার (১২ মে) বিয়ের দিনই শাকিব খানের রকস্টার চলচ্চিত্রের একটি গান প্রকাশিত হয়েছে, যেখানে অভিনয় করেছেন মিশু।

সম্প্রতি রাজধানীর মসজিদ আল মুস্তাফায় দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্য ও বন্ধুদের উপস্থিতিতে অত্যন্ত ঘরোয়া ও ধর্মীয় পরিবেশে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। কোনো আড়ম্বর নয়, বরং সাদামাটা আয়োজনেই জীবনের বিশেষ এই মুহূর্তটি উদ্‌যাপন করেছেন এই দম্পতি।

জীবনের বিশেষ এই মুহূর্তে উচ্ছ্বাস প্রকাশ করে মোরশেদ মিশু বলেন, ‘ভালোবাসার মানুষকে বিয়ে করতে পেরে আমি সত্যিই খুব আনন্দিত। আমার মনে হয় সবারই উচিত নিজের ভালোবাসার মানুষকে বিয়ে করা, যাতে তারা এই অকৃত্রিম সুখের অভিজ্ঞতা লাভ করতে পারে।’

নিজেদের পরিচয়ের গল্পটি বরাবরের মতোই হাস্যরসের সঙ্গে শুনিয়েছেন মিশু। তিনি জানান, তাদের এই সম্পর্কের শুরুটা ছিল অনেকটা সিনেমার মতো। শিপার অফিসের জানলা দিয়ে প্রথম দেখাতেই মিশু তার প্রেমে পড়ে যান।

স্মৃতিচারণ করে মিশু বলেন, ‘আমি আমার এক বন্ধুর সঙ্গে দেখা করতে তার অফিসের নিচে গিয়েছিলাম। ওপরের জানালা দিয়ে আমাকে দেখে শিপা আমার বন্ধুকে জিজ্ঞাসা করেছিল আপু, উনি কি মোরশেদ মিশু?

যিনি কার্টুন আঁকেন এবং ‘পেটকাটা ষ’ করেছেন? আমার বন্ধু তাকে দেখা করার প্রস্তাব দিলে শিপা না করে দেয়। সে ভেবেছিল আমি বোধহয় সেলিব্রিটি হিসেবে খুব অহংকারী হব! পরে আমার বন্ধু তাকে বলে যে, আমি যথেষ্ট বন্ধুসুলভ।’

তিনি বলেন, ‘তাকে দেখেই আমি পুরো কুপোকাত! আমি সাথে সাথে আমার বন্ধুর কাছে জানতে চাই সে সিঙ্গেল কি না এবং তার ইনস্টাগ্রাম আইডি চাই। এরপর স্বয়ং ‘ম্যাডাম শিপা’ সব শুনে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ দিলেন। আর এভাবেই আমাদের রূপকথার শুরু।’

বাংলাদেশ সময়: ১১:৫৭:৪৪   ৬৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ক্যান্সার চিকিৎসায় নতুন মাইলফলক : রোগীদের দ্রুত ও উন্নত সেবা নিশ্চিতে সমঝোতা স্মারক
ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা
কমনওয়েলথ গেমসে অংশ নিতে যাওয়া বাংলাদেশ অ্যাথলেট দলকে ব্রিটিশ হাইকমিশনের সংবর্ধনা
বন্দর, পরিবহন ও লজিস্টিকস সহযোগিতা জোরদারে বাংলাদেশ-সৌদি উচ্চপর্যায়ের বৈঠক
‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী
এআই অলিম্পিয়াডে স্বর্ণপদকজয়ীদের সংসদ অধিবেশন দেখার ইচ্ছা পূরণ করলেন প্রধানমন্ত্রী
এলডিসি উত্তরণে আরও তিন বছর প্রস্তুতির সময় চেয়ে জাতিসংঘের জোরালো সহযোগিতা চাইল বাংলাদেশ
প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
বন্যাদুর্গতদের পুনর্বাসন, ত্রাণ ও স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: ত্রাণমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ