মেসি ম্যাজিকে ইন্টার মায়ামির দারুণ জয়

প্রথম পাতা » খেলাধুলা » মেসি ম্যাজিকে ইন্টার মায়ামির দারুণ জয়
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬



মেসি ম্যাজিকে ইন্টার মায়ামির দারুণ জয়

বয়স বাড়তে পারে, কিন্তু লিওনেল মেসি টের পেতে দিচ্ছেন কই! ক্যারিয়ারের শুরু থেকে যে জাদু দেখানো শুরু করেছেন, ৩৮ বছর বয়সেও তাতে ভাটা পড়েনি। মেসি জাদুতে আরও একবার সম্মোহিত হলো ফুটবলবিশ্ব। মেজর লিগ সকারে (এমএলএস) নিজের অসাধারণ ফর্ম ধরে রেখেছেন আর্জেন্টাইন মহাতারকা, আর তাতে বিধ্বস্ত হলো এফসি সিনসিনাটি।

বৃহস্পতিবার (১৪ মে) টিকিউএল স্টেডিয়ামে স্বাগতিক সিনসিনাটিকে ৫-৩ গোলে উড়িয়ে দিয়েছে ইন্টার মায়ামি। ম্যাচজুড়ে দারুণ নৈপুণ্যে জোড়া গোল করেছেন মায়ামির অধিনায়ক মেসি। তবে মায়ামির শেষ গোলটি শুরুতে মেসির নামে দিলেও রিভিউয়ের পর আত্মঘাতী ঘোষণা দেয়ায় হ্যাটট্রিক বঞ্চিত হয়েছেন এই ৩৮ বছর বয়সী। দলের বাকি গোল দুটি করেন মাতেও সিলভেত্তি এবং হেরমান বের্তেরেমে।

সিনসিনাটির গোল তিনটি করেন কেভিন দেঙ্কি, পাভেল বুচা এবং ইভান্ডার।

মায়ামি ম্যাচটিতে নামে শেষ তিন ম্যাচে মাত্র একটি জয় নিয়ে। অন্যদিকে নিজেদের মাঠে শক্ত প্রতিপক্ষ হিসেবে পরিচিত সিনসিনাটিও ছিল আত্মবিশ্বাসী। এমএলএসের বর্তমান চ্যাম্পিয়ন মায়ামি শুরুতে এগিয়ে গেলেও কেভিন দেঙ্কি এবং পাভেল বুচার গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় সিনসিনাটি।

তবে এরপর পুরো ম্যাচ নিজের দখলে নিয়ে নেন মেসি। আরও দুটি গোল করার পাশাপাশি মাতেও সিলভেত্তি এবং হেরমান বের্তেরেমে গোলেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ম্যাচে মায়ামির করা পাঁচ গোলেই অবদান রেখেছেন মেসি।

ম্যাচের ২৪ মিনিটে মেসির গোলে লিড নেয় মায়ামি। ডি-বক্সে মাজগা বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে নিখুঁত শটে বল জালে জড়ান মায়ামির অধিনায়ক। এই নিয়ে এমএলএসে টানা তিন ম্যাচে গোল পেলেন এই আর্জেন্টাইন।

কিন্তু ৪০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সিনসিনাটিকে সমতায় ফেরান দেঙ্কি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই বুচার গোলে এগিয়ে যায় সিনসিনাটি। ৫৫ মিনিটে মেসি আবার সফরকারীদের সমতায় ফেরান। ৬৪ মিনিটে ইভান্ডারের গোলে আবারও লিড দেয় স্বাগতিকরা।

ম্যাচে পিছিয়ে পড়ার পর বাকি সময়টা মায়ামি সিনসিনাটির ওপর আক্রমণের ঝড় বইয়ে দিয়েছে, যার নেতৃত্বে ছিলেন মেসি। ৭৯ মিনিটে সিলভেত্তি ও ৮৪ মিনিটে বের্তেরামেকে গোল বানিয়ে দেন মেসি।

৮৯ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করার আনন্দে ভেসেছিলেন মেসি। সিলভেত্তির ক্রস থেকে বল জালে পাঠান মেসি, তবে বল জালে যাওয়ার আগে সিনসিনাটির গোলরক্ষক রোমান সেলেন্তানোর গায়ে লাগে। শুরুতে রেফারি গোলটি মেসির নামে দিলেও পরবর্তীতে তা আত্মঘাতী ঘোষণা করে সেলেন্তানোর নামে দেয়া হয়।

চলতি মৌসুমে লিগে ১২ ম্যাচে মেসির গোলসংখ্যা দাঁড়াল ১১। আর সব মিলিয়ে ক্যারিয়ারে ৯০৯ গোল করলেন এই আর্জেন্টাইন।

বাংলাদেশ সময়: ১২:০৪:২৩   ১০২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


বেতিসকে হারিয়ে ৫৮ বছর পর রিয়ালের রেকর্ড স্পর্শ বার্সেলোনার
ঢাকায় ফিফা সভাপতি ইনফান্তিনো
প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
ম্যানচেস্টার সিটির সাতে সাত, পিছিয়ে পড়েও জিতল লিভারপুল
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
সিটিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বসুন্ধরা কিংসের
এল ক্লাসিকোতে ‘বিশেষ’ জার্সি’ পড়ে খেলতে মাঠে নামবে বার্সেলোনা
পিএসজি হতে পারে ক্লাব ফুটবলের রোল মডেল
শেষের ৭ মিনিটের ঝড়ে রোমাকে হারিয়ে রিয়ালের অবিশ্বাস্য জয়
বারকোলার হ্যাটট্রিক, লাস্কের জালে লিভারপুলের গোলোৎসব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ