ফরিদপুরে শনিবারে ‌ ৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে শনিবারে ‌ ৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬



ফরিদপুরে শনিবারে ‌ ৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরে আগামী শনিবার সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত (মোট ৪ ঘণ্টা) বিভিন্ন এলাকায় সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো)।
ওজোপাডিকো’র বিক্রয় ও বিতরণ বিভাগ-১, ফরিদপুর দপ্তর থেকে জানানো হয়, আসন্ন ঈদুল আযহা ও বর্ষা মৌসুমে নিরবচ্ছিন্ন

বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে ঝিলটুলি ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের নিকটবর্তী গাছের ডালপালা কর্তনের কাজ করা হবে। এ কারণে ঝিলটুলি ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন শহরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ রেশনিংয়ের মাধ্যমে পরিচালিত হবে।
এ সময় আলীপুর, উকিলপাড়া, বায়তুল আমান, চৌরঙ্গী, হাসপাতাল, বাজার, বান্ধবপল্লী, পূর্ব খাবাসপুর, টেপাখোলা ও রেলস্টেশন ফিডারসহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটবে। এছাড়া ১১ কেভি সার্কিট হাউজ ফিডার বেলা ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত বন্ধ থাকবে বলে জানা গেছে।
বিদ্যুৎ বিভাগ সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে এবং অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে ওভারহেড বিদ্যুৎ লাইনের সংস্পর্শ থেকে দূরে থাকার অনুরোধ জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৩৭:২৬   ১৩১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বাস্থ‌্য ও পরিবার কল‌্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না : মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী
রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ
কালকিনিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
এক ইভেন্টেই তিন বিশ্বরেকর্ড ভেঙে দিলেন উত্তর কোরিয়ার অ্যাথলেট
নতুন গ্রামীণ সড়কে ইট নয়, ব্যবহার করতে হবে পরিবেশবান্ধব ব্লক: প্রতিমন্ত্রী
ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন দেশে আসেন: তথ্য প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ