ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬



ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

থ্রিলার গল্পে নিজস্ব ধারা তৈরি করেছেন ভিকি জাহেদ। নাটক হোক বা ওয়েব সিরিজ, সবখানেই তিনি চেনা ছক ভেঙে টানটান উত্তেজনাময় ও চমকপ্রদ গল্প তুলে এনেছেন। সেই ধারাবাহিকতায় এবার তিনি আশ্রয় নিচ্ছেন বাংলার রূপকথার ‘প্রাণভোমরা’কে। এই নামেই বানাচ্ছেন নতুন সিরিজ।

আর এই সিরিজের কেন্দ্রীয় চরিত্রে থাকছেন তৌসিফ মাহবুব। যিনি এর আগে ভিকির ‘চক্র’-এর দুই সিজনে অভিনয় করে তাক লাগিয়েছেন। আর নতুন সিরিজে একটি নতুন মুখও যুক্ত করেছেন ভিকি; তিনি শ্রেয়সী শ্রেয়া। সিরিজটি আসবে চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে চ্যানেল আইয়ের স্টুডিও বারান্দায় অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলন। এতে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, নির্মাতা ভিকি জাহেদ, অভিনেতা তৌসিফ মাহবুব ও অভিনেত্রী শ্রেয়সী শ্রেয়া।

মানুষের শরীর একসময় হারিয়ে যেতে পারে, কিন্তু তার ভেতরের অনুভূতি, আবেগ কিংবা ভালোবাসা কি সত্যিই কখনো মরে যায়? সেই অনুভূতির টানে কি অতীত আবার ফিরে আসতে পারে? এমন কিছু প্রশ্নের উত্তর খুঁজতে এগিয়ে যাবে ‘প্রাণভোমরা’র গল্প।

নির্মাতা ভিকি জাহেদ বলেন, “যে গল্পগুলো অন্য প্রযোজকরা নির্মাণ করতে সাহস পেতেন না, সেগুলো চ্যানেল আই করেছে। এজন্য চ্যানেল আই ও আইস্ক্রিনের সাথে আমার একাধিক কাজ হয়েছে। আমি ব্যক্তিগতভাবে চ্যানেল আই কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা জানাই।

তৌসিফের সঙ্গে নতুন শিল্পীকে বেছে নেওয়া প্রসঙ্গে ভিকি বলেন, ‘আমি সবসময় প্রতিষ্ঠিতদের নিয়ে বেশি কাজ করি, এটা নিয়ে অনেকে কথা বলেন। এবার সেই চ্যালেঞ্জটাই নিয়েছি। তৌসিফের সঙ্গে নতুন একজন মুখ থাকছেন। পাশাপাশি আরও অনেক পরিচিত আর্টিস্টরা থাকবেন।’

প্রযোজক ফরিদুর রেজা সাগর বলেন, “প্রাণভোমরা’ নামটা শুনলেই বোঝা যায়, এখানে প্রাণ ও হৃদয়ের ব্যাপার আছে। চরিত্রগুলো ভালোবাসার কথা বলবে। আমরা দুনিয়াতে যেভাবে কথা বলতে চাই, চরিত্রগুলোও সেভাবেই কথা বলবে। আইস্ক্রিনের কনটেন্ট দর্শক পছন্দ করছে বলে একটার পর একটা ভালো সিরিজ কাজ আসছে।”

তৌসিফ মাহবুব বলেন, ‘আমি সবসময় ভালো কাজের সুযোগের সন্ধানে থাকি। ভিকি ভাইয়ের কাজের সুযোগ মিস করতে চাই না। পাশাপাশি আমি সবসময় নতুনদের কাজের চেষ্টা করি। নতুনদের মধ্যে প্রচণ্ডভাবে ভালো কাজের ক্ষুধা থাকে। আমি নিজেও একসময় নতুন ছিলাম। নতুন অভিনেত্রী শ্রেয়া কাজ করছেন, বিষয়টি আমি ইতিবাচকভাবে দেখছি। অনেক নতুন অভিনেতা-অভিনেত্রী হতাশায় আছেন, যারা সুযোগ পাচ্ছেন না। আমি আমার জায়গা থেকে একটু হলেও কনট্রিবিউট করতে চাই। চ্যানেল আইকে ধন্যবাদ, তারা নতুনদের সুযোগ দিচ্ছে।’

অক্টোবরে শুরু হবে ‘প্রাণভোমরা’র শুটিং। নির্মাণ শেষে যথাসময়ে মুক্তি দেওয়া হবে সিরিজটি।

বাংলাদেশ সময়: ১৭:৪২:৩২   ৬ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


ত্রয়োদশ জাতীয় সংসদের স্বাস্থ‌্য ও পরিবার কল‌্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না : মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী
রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ
কালকিনিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
এক ইভেন্টেই তিন বিশ্বরেকর্ড ভেঙে দিলেন উত্তর কোরিয়ার অ্যাথলেট
নতুন গ্রামীণ সড়কে ইট নয়, ব্যবহার করতে হবে পরিবেশবান্ধব ব্লক: প্রতিমন্ত্রী
ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন দেশে আসেন: তথ্য প্রতিমন্ত্রী
ভয় দেখিয়ে অরাজকতা করে আ`লীগ বাংলা‌দে‌শে প্র‌তি‌ষ্ঠিত হ‌তে পারবে না -এমপি খোকন তালুকদার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ