সোনালী আঁশে ফিরবে সমৃদ্ধি: আলফাডাঙ্গায় পাট চাষীদের দিনব্যাপী আধুনিক প্রশিক্ষণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনালী আঁশে ফিরবে সমৃদ্ধি: আলফাডাঙ্গায় পাট চাষীদের দিনব্যাপী আধুনিক প্রশিক্ষণ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬



সোনালী আঁশে ফিরবে সমৃদ্ধি: আলফাডাঙ্গায় পাট চাষীদের দিনব্যাপী আধুনিক প্রশিক্ষণ

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : পলিথিনের ব্যবহার পরিহার করি, পাট পণ্যের বাংলাদেশ গড়িএবং সোনালী আঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় পাট চাষীদের নিয়ে দিনব্যাপী আধুনিক প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(১৪ মে) উপজেলা পরিষদ হলরুমে বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং পাট অধিদপ্তরের বাস্তবায়নাধীন “উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ” প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাট অধিদপ্তরের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব সৈয়দ মোঃ নূরুল বাসির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমী।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ লৎফুল আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা, পাট গবেষণা ইনস্টিটিউট ফরিদপুরের বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ উমর আলী, পাট অধিদপ্তর ফরিদপুরের সহকারী পরিচালক মোঃ মিজানুর রহমান এবং উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ রাফিজুল হাসান।

উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা পাট চাষীরা এই প্রশিক্ষণে অংশ নেন। বিশেষজ্ঞরা আধুনিক প্রযুক্তিনির্ভর পাট চাষ, উন্নতমানের পাটবীজ ব্যবহার, উৎপাদন বৃদ্ধির কৌশল এবং পরিবেশবান্ধব পাটজাত পণ্যের ব্যবহার সম্প্রসারণ নিয়ে হাতে-কলমে ধারণা দেন।

প্রধান অতিথি সৈয়দ মোঃ নূরুল বাসির বলেন, পাট আমাদের ঐতিহ্য, অর্থনীতি আর পরিবেশের প্রাণ। বিশ্বজুড়ে এখন পরিবেশবান্ধব পণ্যের চাহিদা বাড়ছে। পলিথিনের বিকল্প হিসেবে পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে সরকার নানা উদ্যোগ নিয়েছে। কৃষকরা আধুনিক পদ্ধতি গ্রহণ করলে পাট আবার ঘুরে দাঁড়াবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমী বলেন, আধুনিক পদ্ধতিতে পাট চাষ করলে কৃষক যেমন লাভবান হবেন, তেমনি পরিবেশও রক্ষা পাবে। পাটের সোনালী ঐতিহ্য ফিরিয়ে আনতে সবাইকে সচেতন হতে হবে।

আয়োজকদের মতে, এ ধরনের প্রশিক্ষণ পাটের বহুমুখী ব্যবহার বাড়ানো এবং চাষীদের আধুনিক চাষাবাদে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশ সময়: ১৫:৩২:৩৪   ১৭৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ তিনজন গ্রেপ্তার
৭ নভেম্বর উপলক্ষে ভোলায় বিএনপির র‌্যালি ও আলোচনা সভা
ইসলামাবাদে ৭ নভেম্বরের চেতনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
প্রথম টেস্ট সেঞ্চুরিতেই দ্বিশতক, বাংলাদেশের ইতিহাসে হৃদয়
৭ নভেম্বরকে সিপাহী-জনতার ঐক্যবদ্ধ প্রতিরোধের দিন হিসেবে উল্লেখ করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী
মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখে সার্বভৌমত্ব র‌্যালিতে নেতৃত্ব দিলেন তারেক রহমান
গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়াল সরকার, নিয়োগ দেওয়া হবে নারী সদস্য
অপরাধ দমনে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান ত্রাণমন্ত্রী দুলুর
জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের আহ্বান কৃষিমন্ত্রীর
সুনামগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ