শিরোপার স্বপ্ন বাঁচিয়ে রাখলো সিটি; ভিন্ন ম্যাচে হারলো বার্সা

প্রথম পাতা » খেলাধুলা » শিরোপার স্বপ্ন বাঁচিয়ে রাখলো সিটি; ভিন্ন ম্যাচে হারলো বার্সা
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬



শিরোপার স্বপ্ন বাঁচিয়ে রাখলো সিটি; ভিন্ন ম্যাচে হারলো বার্সা

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াই আরও জমে উঠেছে। বুধবার (১৩ মে) রাতে ম্যানচেস্টার সিটি ৩–০ গোলে হারিয়েছে ক্রিস্টাল প্যালেসকে। এই জয়ে শিরোপার আশা বাঁচিয়ে রাখল পেপ গার্দিওলার দল।

এতদিন শিরোপা দৌড়ে এগিয়ে থাকা আর্সেনাল চাইছিল সিটি যেন পয়েন্ট হারায়। কারণ সিটি ড্র বা হারলে আগামী সোমবার (১৮ মে) বার্নলির বিপক্ষে জিতলেই ২২ বছর পর লিগ শিরোপা নিশ্চিত হয়ে যেত গানার্সদের। কিন্তু সিটির জয় সেই সম্ভাবনা আপাতত ঠেকিয়ে দিয়েছে।

ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচে শুরু থেকেই দাপট দেখায় সিটি। গোল করেন আন্তোনে সেমেনিও, ওমর মারমুশ ও সাভিনিও। বড় ম্যাচ সামনে রেখে দলেও বেশ পরিবর্তন আনেন গার্দিওলা। বিশ্রামে ছিলেন আর্লিং হলান্ড, রায়ান চেরকি ও জেরেমি ডকুর মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা।

এই জয়ের পর ৩৬ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে সিটি। সমান ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। তবে গোল ব্যবধানে এগিয়ে আছে সিটি। তাদের গোল ব্যবধান +৪৩, যেখানে আর্সেনালের +৪২। ফলে শেষ দুই ম্যাচে প্রতিটি গোলই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

তবে শিরোপার নিয়ন্ত্রণ এখনও আর্সেনালের হাতেই। শেষ দুই ম্যাচ জিততে পারলেই কোনো সমীকরণ ছাড়াই চ্যাম্পিয়ন হবে তারা। কিন্তু একবারও পয়েন্ট হারালে সুযোগ পেয়ে যেতে পারে সিটি।

ম্যাচ শেষে গার্দিওলা বলেন, আর্সেনাল যদি বাকি দুটি ম্যাচ জিতে যায়, তাহলে আর কিছু করার থাকবে না। পাশাপাশি তিনি জানান, এখন তাদের পুরো মনোযোগ এফএ কাপ ফাইনালে। আগামী শনিবার (১৬ মে) চেলসির বিপক্ষে ফাইনালে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে সিটিজেনরা।

বাংলাদেশ সময়: ১৬:৪৬:২৫   ৭৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


মেসিকে ছাড়াই দেশে ফিরেছে আর্জেন্টিনা: ছাদখোলা বাসে সংবর্ধনা
সাফ চ্যাম্পিয়নশিপের ভেন্যু ও সময় চূড়ান্ত
বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়া টেস্ট দলে ৩ তারকার প্রত্যাবর্তন
বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরেছে স্পেন
বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন স্পেন অধিনায়ক রদ্রি
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ
ওমানে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ, নারী হকিতে এক গৌরবোজ্জ্বল মুহূর্ত
চরম নাটকীয় ফাইনাল জিতে মেজর লিগের শিরোপা শাহরুখ খানের
বিশ্বকাপে না খেলেও ফিফা থেকে মোটা অঙ্কের টাকা পাচ্ছে বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ