শুক্রবার, ১৫ মে ২০২৬

ফরিদপুরে জমিয়তে উলামায়ে ইসলামী বাংলাদেশের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে জমিয়তে উলামায়ে ইসলামী বাংলাদেশের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
শুক্রবার, ১৫ মে ২০২৬



ফরিদপুরে জমিয়তে উলামায়ে ইসলামী বাংলাদেশের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধি : পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতন এবং যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তির প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জমিয়তে উলামায়ে ইসলামী বাংলাদেশ ফরিদপুর জেলা শাখা।
শুক্রবার (১৫ মে) বাদ জুমা শহরের জনতা ব্যাংকের মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ফরিদপুর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি মুফতি কামরুজ্জামান। বক্তব্য দেন জেলা সাধারণ সম্পাদক মাওলানা ইসমাইল হোসেন, সহ-সভাপতি ও ইমাম কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মাওলানা মনসুর আহমেদ, ছাত্র জমিয়তের সভাপতি মোহাম্মদ মাজহারুল ইসলাম এবং যুব জমিয়তের অর্থ সম্পাদক ‌ এনায়েত তালুকদার প্রমুখ।
বক্তারা পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে বলেন, ভারতের বিজেপি সরকারের আমলে মুসলমানদের ওপর বিভিন্নভাবে নির্যাতন, বাড়িঘরে অগ্নিসংযোগ ও উচ্ছেদের ঘটনা ঘটছে। এসব কর্মকাণ্ড অবিলম্বে বন্ধের দাবি জানান তারা।
এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সম্পাদিত যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তিরও সমালোচনা করেন বক্তারা। তারা বলেন, দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি জনগণ মেনে নেবে না।
সমাবেশ থেকে দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।
শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় জমিয়তে ইসলামী বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:১৬:০২   ১৪ বার পঠিত