বদরুজ্জামান মোল্লা তারার সঙ্গে দুই শতাধিক নেতাকর্মীর যোগদান, রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা

প্রথম পাতা » ছবি গ্যালারী » বদরুজ্জামান মোল্লা তারার সঙ্গে দুই শতাধিক নেতাকর্মীর যোগদান, রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা
শুক্রবার, ১৫ মে ২০২৬



বদরুজ্জামান মোল্লা তারার সঙ্গে দুই শতাধিক নেতাকর্মীর যোগদান, রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা

সদরপুর ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাংগী ইউনিয়নে বিএনপির রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে সাবেক উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বদরুজ্জামান মোল্লা তারার সঙ্গে দুই শতাধিক নেতাকর্মী ও সাধারণ মানুষের যোগদান।
সম্প্রতি অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় সোনাখোলা গ্রামের কালাম মাতুব্বরসহ বিভিন্ন এলাকার নেতাকর্মীরা আনুষ্ঠানিকভাবে বদরুজ্জামান মোল্লা তারার নেতৃত্বে বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার ঘোষণা দেন। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ডাংগী ইউনিয়নের উন্নয়ন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চান।
এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মাঠে সক্রিয় রয়েছেন বদরুজ্জামান মোল্লা তারা। তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও মতবিনিময় চালিয়ে যাচ্ছেন।
বদরুজ্জামান মোল্লা তারা বলেন, “জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। আমি সবসময় সাধারণ মানুষের পাশে থেকে ডাংগী ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করতে চাই।”
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই যোগদানের ঘটনায় ডাংগী ইউনিয়নের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যুক্ত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:১১:২৫   ১৬৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডেঙ্গু আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
তুরস্ককে হারিয়ে প্রথম জয় ইতালির
ফ্যাসিস্ট হাসিনাকে ফেরাতে গুপ্ত-নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে : মীর শাহে আলম
৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতল ব্রাজিল
অনিয়মের জন্য ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরল বাংলাদেশ
সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আইনি সহায়তা জোরদারে আইনমন্ত্রীর গুরুত্বারোপ
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ সম্প্রসারণ ও আধুনিক শিক্ষার সুযোগ নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর - পার্বত্য মন্ত্রী ও প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ