![]()
মধুখালি উপজেলা প্রতিনিধি : ভারতের পশ্চিমবঙ্গে উগ্র হিন্দুত্ববাদী বিজেপি কর্তৃক মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন মুসলিম নিধনের প্রতিবাদে ফরিদপুরের মধুখালীতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
১৫ই মে শুক্রবার বাদ জুম্মা মধুখালী কেন্দ্রীয় ঈদগা মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ খেলাফত ছাত্র ও যুব মজলিসের আয়োজনে এই বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়। এতে বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন।
রিজওয়ান আহম্মেদর এর পরিচালনায় ও মধুখালী শাখার যুব মজলিসের সভাপতি সাইফুদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা যুব মজলিস এর সহ সভাপতি কবিদ বিন সাঈদ, পৌর সহ-সভাপতি রাসেল বিন সিরাজ, যুব মজলিসের প্রচার সম্পাদক পাভেল, খেলাফত মজলিস নেতা অখিল মোল্লা, জামাত নেতা ওয়ালিদ বিন সিরাজ সহ আরো অনেকে।
গত ৪ মে ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভায় নির্বাচনে কট্টর হিন্দুত্ববাদী রাজনৈতিক সংগঠন বিজেপি বিজয় লাভ করে। নির্বাচন পরবর্তী বিজেপির সমর্থকরা পশ্চিমবঙ্গের মুসলমানদের উপর লুটপাট,হামলা, অমানবিক নির্যাতন, বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ, মসজিদ,মাদ্রাসা ও কবরস্থান ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়, যা চলমান রয়েছে ।
এরই প্রতিবাদে, বাংলাদেশ খেলাফত ছাত্র ও যুব মজলিসের মধুখালী শাখা এই বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে।
বাংলাদেশ সময়: ১৬:৩৮:৪২ ১২ বার পঠিত