আলফাডাঙ্গার ক্যাফে পপুলারে তিন জেলার ডিজিটাল গল্পকারদের এক বর্ণাঢ্য মিলনমেলা

প্রথম পাতা » ছবি গ্যালারী » আলফাডাঙ্গার ক্যাফে পপুলারে তিন জেলার ডিজিটাল গল্পকারদের এক বর্ণাঢ্য মিলনমেলা
শুক্রবার, ১৫ মে ২০২৬



আলফাডাঙ্গার ক্যাফে পপুলারে তিন জেলার ডিজিটাল গল্পকারদের এক বর্ণাঢ্য মিলনমেলা

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি শব্দ যখন সেতু হয়, তখন জেলা-সীমানা মুছে যায়।
ফরিদপুরের আলফাডাঙ্গায় গোপালগঞ্জ, নড়াইল ও ফরিদপুর জেলার কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য মিলনমেলা। পারস্পরিক পরিচয়, অভিজ্ঞতা বিনিময় আর সৃজনশীলতার নতুন দিগন্ত খুলে দিতেই এই আয়োজন।

শুক্রবার, ১৫ মে আলফাডাঙ্গা পৌর বাজারের হাসপাতাল রোডে অবস্থিত ক্যাফে পপুলারে জমকালো এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সকাল থেকেই শীতাতপ নিয়ন্ত্রিত হলরুমে জড়ো হন তিন জেলার তরুণ ক্রিয়েটররা। অতিথি বরণ ও পরিচয় পর্বের পর শুরু হয় দিনব্যাপী আয়োজন। হালকা নাস্তা ও দুপুরের খাবারের ফাঁকে চলে সাংস্কৃতিক পরিবেশনা, কনটেন্ট তৈরির কৌশল নিয়ে প্রাণবন্ত আলোচনা এবং অভিজ্ঞতা ভাগাভাগি। সার্বক্ষণিক মাল্টিমিডিয়া সুবিধা অনুষ্ঠানটিকে দেয় আধুনিক ছোঁয়া।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হয়ে ওঠেন সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় মুখ ‘টাকলা কাকু’। তার সরস উপস্থাপনা ও হাস্যরসে মুহূর্তেই প্রাণবন্ত হয়ে ওঠে গোটা হলরুম। অংশগ্রহণকারীরা হাসি-আড্ডায় মেতে ওঠেন, কেউ কেউ স্মৃতি ধরে রাখতে তোলেন সেলফি।

অনুষ্ঠানে কয়েকজন সফল কন্টেন্ট ক্রিয়েটরকে বিশেষ সম্মাননা জানানো হয়। পাশাপাশি অংশগ্রহণকারী প্রত্যেককেই উৎসাহ ও অনুপ্রেরণা স্বরূপ পুরস্কৃত করা হয়।

আয়োজক কন্টেন্ট ক্রিয়েটর কাজী কাকুল বলেন,
ডিজিটাল প্ল্যাটফর্ম এখন তরুণদের জন্য সম্ভাবনার নতুন দুয়ার। গোপালগঞ্জ, নড়াইল ও ফরিদপুরের ক্রিয়েটররা একে অপরের সঙ্গে পরিচিত হয়ে অভিজ্ঞতা ভাগাভাগি করুক, ইতিবাচক কনটেন্টের মাধ্যমে সমাজে ভালো বার্তা ছড়িয়ে দিক এই লক্ষ্যেই আমাদের এই মিলনমেলা।

তিনি জানান, ভবিষ্যতে এই আয়োজনকে আরও বড় পরিসরে করার পরিকল্পনা আছে। নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের উৎসাহিত করা এবং তাদের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করাই মূল উদ্দেশ্য।

অংশগ্রহণকারীরা বলেন, এই মিলনমেলা তাদের জন্য নতুন অভিজ্ঞতা, বন্ধুত্ব আর অনুপ্রেরণার এক স্মরণীয় দিন হয়ে থাকবে।

দিন শেষে তিন জেলার কন্টেন্ট ক্রিয়েটররা ফিরে গেলেন নিজ গন্তব্যে, সঙ্গে নিয়ে গেলেন এক ঝাঁপি স্মৃতি, পুরস্কার আর আগামীর গল্প গড়ার নতুন উদ্যম।

বাংলাদেশ সময়: ২০:২৮:০২   ১৫৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সদরপুরে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে ১৩ বছরের কিশোরীর মৃত্যু
নগরকান্দায় ফসলি জমি থেকে অবৈধ ড্রেজারে বালু উত্তোলনের অভিযোগ
মৃত্যু জয় করে কালকিনি তাহাজ্জুলের জজ হওয়ার স্বপ্ন পূরণ
নগরকান্দায় দেয়াল চাপায় নির্মাণ শ্রমিকের মৃত্যু
সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় স্কুলের মাঠ, বছরের প্রায় ছয় মাস পানির নিচে
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
চার ঘণ্টার বৈঠকেও নির্ধারণ হয়নি উৎসব-বন্ধনের বাসভাড়া
নাগরিক অধিকার ফোরামের সঙ্গে এসপির মতবিনিময়, অপরাধ দমনে সহযোগিতা কামনা
শুভ হত্যা: অনিকের বাবা-মাসহ গ্রেপ্তার ৪

News 2 Narayanganj News Archive

আর্কাইভ