সরিষাবাড়ীতে কালবৈশাখীর তাণ্ডব, লণ্ডভণ্ড জনপদ, আহত ৫

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে কালবৈশাখীর তাণ্ডব, লণ্ডভণ্ড জনপদ, আহত ৫
শুক্রবার, ১৫ মে ২০২৬



সরিষাবাড়ীতে কালবৈশাখীর তাণ্ডব, লণ্ডভণ্ড জনপদ, আহত ৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ওপর দিয়ে এক তীব্র কালবৈশাখী ঝড় বয়ে গেছে। আজ শুক্রবার দুপুরে আকস্মিক এই ঝড়ের তাণ্ডবে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপড়ে পড়েছে অসংখ্য গাছপালা, ভেঙে পড়েছে ঘরবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান। ঝড়ের সময় গাছ ও ঘর ভেঙে পড়ে অন্তত পাঁচজন আহত হয়েছেন।

ঝড়ের কয়েক মিনিটের তাণ্ডবে পুরো এলাকায় স্থবিরতা নেমে আসে। মূলত যে ক্ষেত্রগুলোতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। সরেজমিনে দেখা গেছে,
ঝড়ের তীব্র বাতাসে বহু কাঁচা ও আধাপাকা ঘরবাড়ির টিনের চালা উড়ে গেছে। বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের আংশিক ও ব্যাপক ক্ষতি হয়েছে।
উপড়ে পড়েছে বহু ফলদ ও বনজ গাছপালা। রাস্তায় গাছ ভেঙে পড়ায় সাময়িকভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে বেশ কিছু এলাকা।
এছাড়াও ঝড়ের আঘাতে বিভিন্ন স্থানে বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়েছে এবং মেইন লাইনের তার ছিঁড়ে গেছে। ফলে শুক্রবার দুপুর থেকে পুরো উপজেলা বিদ্যুৎহীন হয়ে পড়ে।

ঝড়ের সময় ঘরবাড়ি ও ডালপালা ভেঙে পড়ার ঘটনায় অন্তত পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে ৩ জনের নাম জানা গেছে, জুলেখা বেগম, আয়েশা আক্তার ও মঞ্জু মিয়া।
আহতদের স্থানীয়ভাবে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল বলেন, “ঝড়ের পরপরই আমরা মাঠ পর্যায়ে খোঁজখবর নেওয়া শুরু করেছি। স্থানীয় জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সাথে নিয়ে ক্ষতিগ্রস্তদের তালিকা ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণে কাজ চলছে। দ্রুতই ক্ষতিগ্রস্তদের সহায়তার বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।”

বাংলাদেশ সময়: ২২:৩৩:৩৮   ১১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
চার ঘণ্টার বৈঠকেও নির্ধারণ হয়নি উৎসব-বন্ধনের বাসভাড়া
নাগরিক অধিকার ফোরামের সঙ্গে এসপির মতবিনিময়, অপরাধ দমনে সহযোগিতা কামনা
শুভ হত্যা: অনিকের বাবা-মাসহ গ্রেপ্তার ৪
বিএনপি ক্ষমতায় এলেই অপশক্তি বিরোধিতা শুরু করে: নজরুল ইসলাম খান
বিমানবাহিনীর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশের খসড়া চূড়ান্ত
সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ