জামালপুরে ধানখেতে কাজ করার সময় বজ্রপাতে ছাত্রশক্তি নেতা নিহত

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে ধানখেতে কাজ করার সময় বজ্রপাতে ছাত্রশক্তি নেতা নিহত
শুক্রবার, ১৫ মে ২০২৬



জামালপুরে ধানখেতে কাজ করার সময় বজ্রপাতে ছাত্রশক্তি নেতা নিহত

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ধানখেতে কাজ করার সময় বজ্রপাতে মজনু মিয়া (২৪) নামে জাতীয় ছাত্রশক্তির এক নেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

​আজ শুক্রবার (১৫ মে) দুপুরে উপজেলার জোড়খালী ইউনিয়নের কামারপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মজনু মিয়া ওই এলাকার বাচ্চু মণ্ডলের ছেলে। তিনি জাতীয় ছাত্রশক্তি মাদারগঞ্জ উপজেলা শাখার কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন।

​পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে মজনু মিয়া তার নিজ বাড়ির পাশের একটি ধানখেতে কৃষিকাজ করছিলেন। এ সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে ঝড়-বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে তীব্র বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরবর্তীতে বৃষ্টি থামলে পরিবারের সদস্যরা মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন বলে নিশ্চিত করেছেন জাতীয় নাগরিক পার্টি জামালপুর জেলা শাখার সদস্য আবু তালেব।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় জানান,
​”দুপুরে ধানখেতে কাজ করার সময় বজ্রপাতে মজনু মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।”

​এদিকে, সম্ভাবনাময় এই তরুণ নেতার এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে তার পরিবার, স্বজন এবং স্থানীয় এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ সময়: ২২:৩৫:২৮   ১৪৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
চার ঘণ্টার বৈঠকেও নির্ধারণ হয়নি উৎসব-বন্ধনের বাসভাড়া
নাগরিক অধিকার ফোরামের সঙ্গে এসপির মতবিনিময়, অপরাধ দমনে সহযোগিতা কামনা
শুভ হত্যা: অনিকের বাবা-মাসহ গ্রেপ্তার ৪
বিএনপি ক্ষমতায় এলেই অপশক্তি বিরোধিতা শুরু করে: নজরুল ইসলাম খান
বিমানবাহিনীর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশের খসড়া চূড়ান্ত
সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ