![]()
ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরের সদর উপজেলার পিয়ারপুর বাজার এলাকায় ফরিদপুর বাইপাস মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মিনি পিকআপ রাস্তার পাশে উল্টে পড়েছে। শনিবার ভোরে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
জানা যায়, শনিবার ভোর আনুমানিক ৫টা ৩০ মিনিটে সদর থানাধীন পিয়ারপুর বাজারের মুন্সী বাজার থেকে কুষ্টিয়াগামী লেনে মহাসড়কের উত্তর পাশে ঢাকা মেট্রো-ন-১৮-০০৫৫ নম্বরের একটি মিনি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়।
খবর পেয়ে এসআই মোঃ সাজ্জাদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তবে ঘটনাস্থলে গাড়ির চালককে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, দুর্ঘটনার পর চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনাকবলিত গাড়িটি রেকারের মাধ্যমে উদ্ধার করে জব্দ তালিকাসহ করিমপুর হাইওয়ে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫:৩৪:৩৪ ১৩ বার পঠিত