তরুণের হাতে মাদকের বিষ নয়, স্বপ্নের পতাকা দেখতে চাই: হুইপ বকুল

প্রথম পাতা » খুলনা » তরুণের হাতে মাদকের বিষ নয়, স্বপ্নের পতাকা দেখতে চাই: হুইপ বকুল
শনিবার, ১৬ মে ২০২৬



তরুণের হাতে মাদকের বিষ নয়, স্বপ্নের পতাকা দেখতে চাই: হুইপ বকুল

খুলনার তরুণদের নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্নের কথা তুলে ধরে খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল বলেছেন, প্রধানমন্ত্রী বিশ্বাস করেন বাংলাদেশের সবচেয়ে বড় চালিকাশক্তি হলো এ দেশের তরুণ সমাজ। তিনি এমন একটি বাংলাদেশ গড়তে চান, যেখানে যুবকরা সুশিক্ষিত, মানবিক গুণসম্পন্ন ও প্রযুক্তিতে দক্ষ হবে এবং মেধার জোরে বিশ্ব দরবারে দেশের লাল সবুজের পতাকাকে অনন্য উচ্চতায় উড়াবে।

শনিবার (১৬ মে) দুপুরে সোনাডাঙ্গা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ অন্বেষণ কর্মসূচির আঞ্চলিক পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, তরুণের হাতে মাদকের বিষ নয়, স্বপ্নের পতাকা দেখতে চাই।

খুলনা বিভাগীয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই দৃষ্টিনন্দন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনার বিভাগীয় কমিশনার মো. আব্দুল্লাহ্ হারুন।

খুলনা বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা সহস্রাধিক উদীয়মান ক্রীড়াবিদ, প্রশিক্ষক ও তরুণদের উপস্থিতিতে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করা হয়। সংক্ষিপ্ত ক্রীড়া প্রদর্শনীর পর অনুষ্ঠানে উপস্থিত সকলে মাদক ও বৈষম্যহীন একটি নিরাপদ বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রধান অতিথি, সভাপতি ও বিশেষ অতিথিবৃন্দসহ তরুণ ক্রীড়াবিদরা সমাজ থেকে মাদক, বৈষম্য এবং হিংসা-বিদ্বেষকে চিরতরে ‘না’ বলার শপথ নেন।

বাংলাদেশ সময়: ২২:৪৬:১৬   ১০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


খুলনায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের শাহাদত বার্ষিকীতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
ধর্ম পালনে বাধা বা মাস্তানির সুযোগ দেওয়া হবে না: আইনমন্ত্রী
আগামী বছর সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং চালু হবে
অবৈধ অস্ত্র উদ্ধারে দেশব্যাপী বিশেষ অভিযান শুরু : র‌্যাব মহাপরিচালক
যারা সারের সংকট তৈরি করছে, তাদের পুলিশ খুঁজছে: কৃষিমন্ত্রী
নিষিদ্ধ আ. লীগকে ফেরাতে জামায়াত-এনসিপি লংমার্চের ঘোষণা দিয়েছে: রাশেদ খাঁন
খুবির এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনে সাংস্কৃতিক সপ্তাহ শুরু
শিক্ষায় বরাদ্দ ৫ শতাংশে নিতে চান প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ