ফরিদপুরে হিন্দু ধর্মাবলম্বীদের ব্রহ্মা শীতলা ও রক্ষা কালী পূজা শুরু

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে হিন্দু ধর্মাবলম্বীদের ব্রহ্মা শীতলা ও রক্ষা কালী পূজা শুরু
রবিবার, ১৭ মে ২০২৬



ফরিদপুরে হিন্দু ধর্মাবলম্বীদের ব্রহ্মা শীতলা ও রক্ষা কালী পূজা শুরু

ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর শহরের নীলটুলিস্থ সার্বজনীন কালী মন্দিরে শুরু হয়েছে ব্রহ্মা শীতলা ও রক্ষা কালী পূজা। এ উপলক্ষে শনিবার দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান, পূজা অর্চনা ও ভক্তদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।গতকাল রাতে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। তিনি বলেন, “আপনারা আমাকে মূল্যবান ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেছেন, এজন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি সব সময় আপনাদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব।”
তিনি আরও বলেন, “আমি ফরিদপুরের মেয়ে। আপনাদের সহযোগিতা পেলে ঢাকার মতো আধুনিক শহর হিসেবে ফরিদপুর‌কে গড়ে তোলা সম্ভব হবে। সকল ধর্মের মানুষ যেন সমান অধিকার ও সম্মানের সঙ্গে বসবাস করতে পারে, সে বিষয়েও আমরা কাজ করে যাচ্ছি।”
এ সময় তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে বলেন, “ফরিদপুর সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উজ্জ্বল জেলা। এই সম্প্রীতি অটুট রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
পূজা কমিটির সভাপতি দিলীপ কুমার দাসের সভাপতিত্বে এবং সুপ্রিয়া দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূজা কমিটির সাধারণ সম্পাদক বাদল দত্ত, বাজুস ফরিদপুর জেলা শাখার সভাপতি নন্দ কুমার বড়াল, সাধারণ সম্পাদক শ্যামল কর্মকার, বিশিষ্ট ব্যবসায়ী অশোক দত্ত, তাপস দত্ত, সুবোধ কর্মকার, রেজাউল করিম, দীপক আঢ্য, অরুণ দত্ত, রাম দত্ত, বাবুরাম কর্মকার, ইশতিয়াক আহমেদ লেলিন, শংকর দত্ত, উৎপল দত্ত, শীতল কর্মকার ও পলাশ রায়সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এছাড়াও উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তানভীর চৌধুরী রুবেল, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুণ, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান, সদর ‌উপজেলা বিএনপির ‌ সাধারণ সম্পাদক ‌ রঞ্জন চৌধুরী। ডাক্তার প্রকাশ‌ স্বরূপ, অপু ‌পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক সুশান্ত কুমার বিশ্বাস শান্ত এবং ফরিদপুর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর বিধান কুমার সাহা।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বিভিন্ন এলাকা থেকে আগত ভক্তবৃন্দ পূজা ও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৫:৪২:৪৮   ১৮০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আগামী গ্রীষ্মের আগে ময়মনসিংহ অঞ্চলে লোডশেডিং কমবে : জ্বালানিমন্ত্রী
গডফাদার ও সন্ত্রাসের বিরুদ্ধে সাংবাদিকদের কলম সোচ্চার রাখার আহ্বান মাসুমের
মাদকাসক্তি প্রতিরোধে খেলাধুলার কোনো বিকল্প নেই : শিক্ষামন্ত্রী
বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডের শুল্ক হ্রাস ও বাংলাদেশি পণ্য আমদানি বাড়ানোর আহ্বান
নামাজ পড়া নিয়ে মসজিদেই সংঘর্ষ, নগরকান্দায় আহত ২০
স্বরাষ্ট্রমন্ত্রী-জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে মিছিল বড় হবে: নাহিদ
ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত: রাশেদ খাঁন
চিনিশিল্পকে লাভজনক করতে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ