​সরিষাবাড়ীতে ২২ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার; পলাতক ২

প্রথম পাতা » ছবি গ্যালারী » ​সরিষাবাড়ীতে ২২ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার; পলাতক ২
রবিবার, ১৭ মে ২০২৬



​সরিষাবাড়ীতে ২২ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার; পলাতক ২

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে ২২ পিস ইয়াবাসহ বিদ্যুৎ (২৮) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৬ মে) রাতে উপজেলার রামানন্দপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে গেছে তার আরও দুই সহযোগী। আজ রোববার (১৭ মে) তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

​গ্রেফতারকৃত বিদ্যুৎ উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত ফরহাদ আলীর ছেলে। অন্যদিকে পলাতক আসামিরা হলেন, ভবানিপুর গ্রামের ফিরোজ মিয়া ও লাভলু মিয়া।

​পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে সরিষাবাড়ী থানার একটি চৌকস দল এলাকায় মাদক উদ্ধার ও পরোয়ানা তামিল ডিউটিতে নিয়োজিত ছিল। রাত পৌনে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, রামানন্দপুরস্থ জনৈক বেলাল মৌলভীর আবাদী জমি সংলগ্ন কাঁচা রাস্তার ওপর
​ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে রাত সোয়া ৯টার দিকে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে বিদ্যুৎকে ধরে ফেলা হয়। তবে বাকি দু’জন কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

​পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে বিদ্যুতের দেহ তল্লাশি করা হলে, সে তার পরিহিত লুঙ্গির ডান কোচ থেকে একটি সাদা পলিথিন বের করে দেয়। ওই পলিথিন থেকে কমলা রঙের ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৬,৬০০ টাকা।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে সরিষাবাড়ী ও এর আশেপাশের এলাকায় বিক্রি করে আসছিল। স্থানীয়দের দাবি, এলাকায় মাদক কেনাবেচার কারণে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছিল।

​সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ইকবাল হোসেন জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্টদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৫৭:২১   ১৯৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ডেপুটি স্পিকারের সঙ্গে পাকিস্তানের স্পিকারের বৈঠক
বন্দরে বিশেষ অভিযানে ১৬ জন গ্রেপ্তার
মাদক নির্মূল করতে পুলিশ একা পারবে না: এসপি হাবিব
‘ইউনিক’ আইডি কার্ড চালুর কাজ শুরু করেছে সরকার : ইসমাইল জবিউল্লাহ
বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান শামার
সংস্কৃতি মন্ত্রীর সাথে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাক্ষাৎ
সংকটকালে সব দলের পররাষ্ট্রনীতি এক : হুইপ নিজান
জমি সংক্রান্ত বিরোধে সরিষাবাড়ীতে কৃষককে গলা চিপে হত্যার চেষ্টা, আহত ৪

News 2 Narayanganj News Archive

আর্কাইভ