কারাগার থেকে হাসপাতালের শয্যায়, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হলো শাহ্ আলমের

প্রথম পাতা » ছবি গ্যালারী » কারাগার থেকে হাসপাতালের শয্যায়, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হলো শাহ্ আলমের
সোমবার, ১৮ মে ২০২৬



কারাগারের বন্দিশালা থেকে হাসপাতালের শয্যায়, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হলো আলফাডাঙ্গার শাহ্ আলমের

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ভাগ্যের নির্মম পরিহাসে কারাগারের শীতল দেয়াল পেরিয়ে হাসপাতালের শয্যাতেই থেমে গেল একটি জীবনের যাত্রা। মাদক মামলায় বন্দি আলফাডাঙ্গার শাহ্ আলমের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন ওয়ার্ডে। রোববার গভীর রাতে তার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও স্বজনদের মাঝে।

মৃত শাহ্ আলম (৪৮) ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা সদরের কালীবাড়ি রোড এলাকার বাসিন্দা ও জাল মোল্লার ছেলে। মাদক মামলায় অভিযুক্ত হয়ে তিনি গত ১ এপ্রিল থেকে ফরিদপুর জেলা কারাগারে বন্দি ছিলেন।

কারাগার সূত্র জানায়, কয়েকদিন ধরেই শাহ্ আলম পেটের তীব্র ব্যথাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। প্রথমে তাকে কারাগারের হাসপাতাল ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। কিন্তু রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তার শারীরিক অবস্থার আকস্মিক অবনতি হলে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফরিদপুর জেলা কারাগারের জেল সুপার শওকত হোসেন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শাহ্ আলম দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। অবস্থার অবনতি হলে দ্রুত তাকে হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি তার পরিবারকে জানানো হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় জেলার মনির হোসেন বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। ময়নাতদন্ত ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শাহ্ আলমের মৃত্যুর খবর আলফাডাঙ্গায় পৌঁছাতেই স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে বাতাস। হঠাৎ এই মৃত্যুতে এলাকাজুড়ে নেমে এসেছে বিষাদের আবহ। স্বজনদের কান্না আর শোকের মাতমে নীরব হয়ে গেছে কালীবাড়ি রোডের সেই বাড়িটি।

বাংলাদেশ সময়: ১৮:০০:৩৭   ১৪৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সৌদি আরবের জেদ্দায় ৪র্থ ‘সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বর্ণাঢ্য ও সফল অংশগ্রহণ
মধুখালীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা চালাল মহিলা পরিষদ
চরভদ্রাসনে ৬০০ তালবীজ রোপণ ও ৫০০ বৃক্ষের চারা বিতরণ
আলফাডাঙ্গায় চাচা-ভাতিজার জমি নিয়ে বিরোধ, থানায় অভিযোগ
মধুখালীতে সিঁড়ি নির্মাণ নিয়ে চাচা-ভাতিজার সংঘর্ষ, মাথায় আঘাতে চাচার মৃত্যু
ভাঙ্গা হাইওয়েতে ফের সড়ক দুর্ঘটনা
সালথায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন
বেতন-ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেয়নি সরকার: এমরান সালেহ
অব্যাহতি ও স্থায়ী বহিষ্কারের মুখে সরিষাবাড়ীর ছাত্রলীগ নেতা আজগর
একাত্তর পেরিয়ে বাহাত্তরে, স্মৃতির আকাশে জ্বলছেন নাজমুল হক নজীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ