মঙ্গলবার, ১৯ মে ২০২৬

সরিষাবাড়ীতে ৩ মাদকসেবী ও কারবারিকে বিনাশ্রমে কারাদণ্ড

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে ৩ মাদকসেবী ও কারবারিকে বিনাশ্রমে কারাদণ্ড
মঙ্গলবার, ১৯ মে ২০২৬



সরিষাবাড়ীতে ৩ মাদকসেবী ও কারবারিকে বিনাশ্রমে কারাদণ্ড

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের কাবারিয়াবাড়ী এলাকায় এক মাদকবিরোধী অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে কারাদণ্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দিবাগত রাতে ওই মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কারাদণ্ড ও জরিমানা করা হয়।
সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, ফারুক হোসেন, আল-আমিন এবং জিয়াউল হক।

আদালত সূত্র জানায়, সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কাবারিয়াবাড়ী এলাকায় মাদকবিরোধী এ অভিযান চালানো হয়। অভিযানে মাদক কেনাবেচা এবং সেবনের হাতেনাতে ফারুক, আল-আমিন ও জিয়াউলকে আটক করা হয়। পরে রাতেই উপজেলা নির্বাহী কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানা এবং বিনাশ্রমে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

এলাকাবাসী প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাদকের বিরুদ্ধে এমন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১০:৩২:২২   ২৮ বার পঠিত